advertisement

করোনায় আক্রান্ত বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ !

Last Updated:

তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসার খবর নিজেই জানিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ ৷

#বেলগ্রেড: মারণ ভাইরাস করোনার হাত থেকে রক্ষা পেলেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচও ৷ তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসার খবর নিজেই একটি বিবৃতিতে জানিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা ৷ জকোভিচের স্ত্রী-র সোয়াব টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
এর আগে বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তোলপাড় হয়েছিল বিশ্ব টেনিস মহলে ৷ কারণ অভিযোগের তির ছিল জকোভিচের দিকেই ৷ কারণ তাঁর আমন্ত্রণে দিমিত্রভ-সহ যারাই বেলগ্রেডে একটি প্রদর্শনী টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হন ৷ করোনা আবহে এ রকম টুর্নামেন্ট আয়োজনের দরকার কী ছিল, সেই প্রশ্নই উঠেছে সর্বত্র ৷ মঙ্গলবার জকোভিচের নিজেরই কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আপাতত ১৪ দিন তিনি কোয়ারেন্টাইনে থাকবেন। পাঁচ দিন পরে আবার জকোভিচ কোভিড পরীক্ষা করবেন বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় আক্রান্ত বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ !
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement