advertisement

পেট্রোলে ৬ টাকা, ডিজেলে ৫ টাকা, একধাক্কায় দাম বাড়িয়ে দিল ভারতের এই রাজ্য

Last Updated:

এই পরিস্থিতি গত ১৬ মার্চের পর থেকে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি৷

#নাগাল্যান্ড: আর্থিক মন্দার জেরে বিশ্বজুড়ে কমছে অপরিশোধিত তেলের দাম৷ এই পরিস্থিতিতে লকডাউন উঠলে ভারতে পেট্রোল- ডিজেলের দাম কমবে বলে অনেকেই আশা করেছিলেন৷ কিন্তু দাম কমা দূরে থাক, উল্টে একধাক্কায় পেট্রোল এবং ডিজেলের দাম লিটারপিছু ৬ টাকা এবং ৫ টাকা করে বাড়িয়ে দিল নাগাল্যান্ড সরকার৷ উত্তর পূর্বের রাজ্যটির দেখাদেখি দেশের অন্যান্য রাজ্যেরও একই পথে হাঁটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
আসলে পেট্রোল এবং ডিজেলের দামের উপরে কোভিড সেস বসানোর সিদ্ধান্ত নিয়ে নাগাল্যান্ড সরকার৷ মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে৷ রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে সেকথা জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব এবং ফিনান্স কমিশনার সেন্টিয়াঙ্গার ইমচেন৷
আসলে লকডাউনের জেরে সব রাজ্যেরই আয় তলানিতে এসে ঠেকেছে৷ সেই ঘাটতি পূরণ করতেই নাগাল্যান্ড সরকারের পক্ষ থেকে পেট্রোলিয়ামজাত পণ্যের উপরে অতিরিক্ত সেস বসানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি কুড়ি ডলারের নীচে নেমে গিয়েছে৷ এই পরিস্থিতি গত ১৬ মার্চের পর থেকে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি৷ শুধুমাত্র মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের মতো কয়েকটি রাজ্য এ মাসের শুরু থেকে পেট্রোল এবং ডিজেলে লিটার পিছু ভ্যাট এক থেকে দেড় টাকা পর্যন্ত বৃদ্ধি করেছিল৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
পেট্রোলে ৬ টাকা, ডিজেলে ৫ টাকা, একধাক্কায় দাম বাড়িয়ে দিল ভারতের এই রাজ্য
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement