advertisement

‘করোনা নিয়ে মস্করা নয় !’ মৃত্যুর ঠিক আগে যা বলে গেলেন লড়াকু চিকিৎসক

Last Updated:

হাসপাতালের বেডে শুয়ে আছেন ডাক্তার উসামা রিয়াজ মুখে সাদা মুখোশ

#নয়াদিল্লি: গোটা ভিডিওটি ট্যুইট করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ৷ যেখানে উঠে এসেছে এক ডাক্তারের শেষ অবস্থার ছবি ও তাঁর বক্তব্য করোনা ভাইরাস নিয়ে ৷
হাসপাতালের বেডে শুয়ে আছেন ডাক্তার উসামা রিয়াজ মুখে সাদা মুখোশ ৷ করোনা ভাইরাস আক্রান্ত রোগির চিকিৎসা করতে গিয়ে নিজের শরীরেই নিয়ে ফেলেন এই মারণ ভাইরাস ৷ শারীরিক অবস্থার অবণতি হতেই থাকে৷ শুরু চিকিৎসকের চিকিৎসা ৷ তবে ডাক্তার উসামা নিজেই বুঝে গিয়েছিলেন তাঁর সময় শেষ ৷ আর এই শেষ সময়েও নিজের দায়িত্ব ভুললেন না তিনি ৷ তাই তো মৃত্যুর কয়েকঘণ্টা আগেই ফোনেই তুললেন ভিডিও ৷ গোটা দেশের কাছে, গোটা বিশ্বের কাছে রেখে গেলেন তাঁর সতর্কবাণী ৷ তিনি শুধু বার বার বলেই গেলেন...‘এই ভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয় ৷ এই ভাইরাস ভয়ঙ্কর ৷ মারণ ৷ সাবধানে থাকুন, সচেতন থাকুন ৷ এই ভাইরাসের সঙ্গে লড়তে হবেই ৷ দেশকে বাঁচাতে, বিশ্বকে বাঁচাতে সবাইকে একজোট হতেই হবে ৷ আমার পরিবার, আপনার পরিবার সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করতে হবে....’
advertisement
ট্যুইটার থেকে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইনি পাকিস্তানের নাগরিক ও লাহোরের এক নার্সিং হোমের চিকিৎসক ছিলেন ৷
advertisement
দেখুন ডাক্তার উসামার শেষ ভিডিও---
advertisement
দেখুন আরও একটি ট্যুইট--
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘করোনা নিয়ে মস্করা নয় !’ মৃত্যুর ঠিক আগে যা বলে গেলেন লড়াকু চিকিৎসক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement