advertisement

মিলল না খাবার! তিন দিনের যাত্রাপথে জল খেয়েই কাটাল পরিযায়ী শ্রমিকের পরিবার

Last Updated:

ওই পরিযায়ী শ্রমিকের দাবি, যাত্রাপথে একটিও হোটেল খোলা পাননি তাঁরা৷ ফলে প্রায় তিন দিনের যাত্রাপথে শুধু জল খেয়েই কাটাতে হয়েছে তাঁদের৷

#জৌনপুর: তিন দিনের যাত্রা৷ বাবা মায়ের সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিল দেড় বছরের শিশুও৷ কিন্তু গোটা পথে কোথাও মিলল না একদানা খাবার৷ মুম্বই থেকে উত্তর প্রদেশের জৌনপুর আসার পথে শুধু জল খেয়েই বেঁচে থাকল পরিযায়ী শ্রমিকের পরিবার৷
উত্তর প্রদেশের জৌনপুরের বাসিন্দা আশিস বিশ্বকর্মা নামে ওই যুবক মুম্বইতে কাঠের মিস্ত্রি হিসেবে কাজ করতেন৷ কিন্তু লকডাউনের জেরে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই কর্মহীন হয়ে পড়েন তিনি৷ এই পরিস্থিতিতে প্রায় দেড় মাস অপেক্ষার পর অবশেষে গ্রামের বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেন তিনি৷ ৬ হাজার টাকার বিনিময়ে জৌনপুরগামী একটি ট্রাকে স্ত্রী এবং দেড় বছরের মেয়েকে নিয়ে জায়গা পান তিনি৷ ওই ট্রাকে তাঁদের সঙ্গে আরও ৩৫ জনের ফেরার কথা ছিল৷ কিন্তু শেষ পর্যন্ত একটি ট্রাকেই অন্তত ৫০ জন ফেরেন৷
advertisement
মুম্বইয়ের নাল্লাসোপারা এলাকায় পরিবারকে নিয়ে থাকতেন ওই পরিযায়ী শ্রমিক৷ তিনি জানান, প্রথমে গত ১০ মে ট্রাকটি রাতে ছাড়ার কথা ছিল৷ কিন্তু ওই এলাকায় করোনা সংক্রমণ বাড়ছে, এই আশঙ্কাতেই তাড়াহুড়ো করে বিকেলেই ছেড়ে দেয় ট্রাকটি৷ আর সেই তাড়ায় নিজেদের সঙ্গে কোনও খাবার না নিয়েই স্ত্রী, কন্যাকে নিয়ে ট্রাকে উঠে পড়েন আশিস৷
advertisement
advertisement
ওই পরিযায়ী শ্রমিকের দাবি, যাত্রাপথে একটিও হোটেল খোলা পাননি তাঁরা৷ ফলে প্রায় তিন দিনের যাত্রাপথে শুধু জল খেয়েই কাটাতে হয়েছে তাঁদের৷ আশিস জানিয়েছেন, মেয়ের জন্য কিছুটা গুঁড়ো দুধ ছিল তাঁদের কাছে৷ জলে গুলে কোনওক্রমে সেটাই তাকে খাওয়ানো হয়৷ প্রচণ্ড গরমে প্রায় গোটা রাস্তাই কাঁদতে কাঁদতে আসে শিশুটি৷
জৌনপুরে পৌঁছনোর পরও অবশ্য বাড়িতে ঢুকতে পারেন আশিসরা৷ কারণ গ্রামের বাইরে একটি মাঠের মধ্যেই আপাতত থাকতে হচ্ছে তাঁদের৷ নিজেদের পরিবারের বাকি সদস্যদের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতেই এমনটা করতে হয়েছে৷ কারণ আশিসের আড়াই বছরের ছেলেও তাঁর দাদু-ঠাকুমার সঙ্গে জৌনপুরেই থাকত৷ সবার স্বাস্থ্যের কথা ভেবে কোনও ঝুঁকি নেননি ওই পরিযায়ী শ্রমিক৷ আশিসের দাবি, জৌনপুরে প্রতিদিন মুম্বই থেকে দু'- তিনটি ট্রাকে করে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন৷ এখন তাঁর আশা, লকডাউন উঠলে পরিস্থিতি স্বাভাবিক হলেই মুম্বইতে ফিরে আবার কাজ শুরু করবেন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মিলল না খাবার! তিন দিনের যাত্রাপথে জল খেয়েই কাটাল পরিযায়ী শ্রমিকের পরিবার
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement