advertisement

দক্ষিণ ২৪ পরগণার কন্টেইনমেন্ট জোনের তালিকা দেখে ক্ষুব্ধ মমতা, ফের তৈরির নির্দেশ

Last Updated:

বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে ফের কড়া লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷

#কলকাতা: দক্ষিণ চব্বিশ পরগণার কন্টেইনমেন্ট জোনের তালিকা নতুন করে তৈরি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ এ দিন নবান্নে বিভিন্ন সরকারি হাসপাতালের আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের মাঝেই এই নির্দেশ দেন তিনি৷ দক্ষিণ চব্বিশ পরগণার কন্টেইনমেন্ট জোনের তালিকা দেখেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে এই নির্দেশ দেন৷ তাঁর অভিযোগ, যেভাবে তালিকা তৈরি করা হয়েছে তাতে গোটা জেলাই স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, 'ভোটার লিস্ট দেখে কি তালিকা তৈরি করা হয়েছে?'
বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে ফের কড়া লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ কোন জেলার কোথায় কোথায় কন্টেইনমেন্ট জোন হবে, এ দিনই তার বিজ্ঞপ্তি ঘোষণা করার কথা ছিল রাজ্য সরকারের৷ এ দিন সেই খসড়া তালিকায় চোখ বোলান মমতা৷
কলকাতা, উত্তর চব্বিশ পরগণা এবং হাওড়া জেলার কন্টেইনমেন্ট জোনের তালিকা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দক্ষিণ চব্বিশ পরগণার তালিকা দেখে ক্ষুব্ধ হন তিনি৷ তাঁর অভিযোগ, সমীক্ষা না করেই জেলার অধিকাংশ এলাকাই কন্টেইনমেন্ট জোনে ঢুকিয়ে দেওয়া হয়েছে৷ রাজপুর- সোনারপুর, ডায়মন্ড হারবার পুর এলাকাগুলির প্রায় সব ওয়ার্ডই কন্টেইনমেন্ট জোনের আওতায় ফেলা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ ক্ষোভের সঙ্গে তিনি জানতে চান, 'দক্ষিণ চব্বিশ পরগণার তালিকা কে তৈরি করেছে?' পাশাপাশি ঘরে বসে তালিকা তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ দক্ষিণ চব্বিশ পরগণার তালিকা নতুন করে তৈরির জন্য নির্দেশ দেন তিনি৷ কলকাতা, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণার কন্টেইনমেন্ট জোন নিয়ে বিজ্ঞপ্তি জারি করার অনুমতি দেন তিনি৷ দক্ষিণ চব্বিশ পরগণার তালিকা নতুন করে তৈরি করার পর আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান মমতা৷
advertisement
advertisement
মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের উদ্দেশে তিনি বলেন, 'কেস স্টাডি না করে কোনও তালিকা তৈরি করা যাবে না৷ ম্যাপ অনুযায়ী কোথায় কোথায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি, তা খতিয়ে দেখে তালিকা চূড়ান্ত করতে হবে৷'
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দক্ষিণ ২৪ পরগণার কন্টেইনমেন্ট জোনের তালিকা দেখে ক্ষুব্ধ মমতা, ফের তৈরির নির্দেশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement