advertisement

লকডাউনের পর রেস্তোঁরা খুললে বদলে যাবে তাদের খোলনলচে, কেমন হবে খাওয়ার ধরণ

Last Updated:

করোনা সংক্রমণের জেরে হোটেলে খাওয়া মাথায় উঠেছে, এবার কি ফের স্বাদ চেখে দেখার দিন ফিরছে...

#বেঙ্গালুরু : ধীরে ধীর উঠছে লকডাউন ৷ চতুর্থ পর্বের লকডাউন ৩১ তারিখ অবধি চলার কথা ৷ তারপর কি এখনও সরকারি নির্দেশ আসেনি ৷ তবে লকডাউন কড়া নয় শিথিলতার পথে হাঁটতেই হবে কেন্দ্র ও রাজ্যগুলিকে ৷ নয়তো করোনা ভাইরাস সংক্রমণের মারণ থাবার পাশাপাশি অর্থনৈতিক ধাক্কাও বড় হয়ে দাঁড়াবে ৷
মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে যে লকডাউন দেশ জুড়ে চলছে তাতে বন্ধ ছিল সমস্তরকমের বাণিজ্যিক ক্রিয়াকলাপ ৷ কিছু রেস্তোঁরা টেক অ্যাওয়ে অপশন খোলা রাখলেও ডাইন আউট সর্বত্রই বন্ধ ৷ অনেক রেস্তোঁরাই টেক অ্যাওয়ে শুধু খুলে না রাখায় সেগুলি এখনও পুরোপুরি বন্ধ রয়েছে ৷ বিভিন্ন রেস্তোঁরাগুলি এবার কীভাবে খুলবে তা নিয়ে সরকারি কোনও গাইডলাইন এখনও অবধি না পেলেও নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন ৷ যে প্রাথমিক কাজগুলি হচ্ছে তা হল স্যানেটাইজেশনে জোর দেওয়া ৷ হোটেলে যাঁরা খেতে আসবেন বা পরিষেবা দেবেন তাঁদের সকলেরই মাস্ক বাধ্যতামূলক ৷ পরিষেবা প্রদানকারীদের হাতে গ্লাভস পরতে হবে ৷ এছাড়া চারজনের টেবলে দু জন করে বসবেন ৷ পাশাপাশি বসার অপশন দেওয়া হবে না ৷ টেবলের দু দিকে চেয়ারে বসতে হবে আগতদের ৷
advertisement
পাশাপাশি যেধরণের টেবলে খাবার দেওয়া হত প্রয়োজন হলে সেগুলির ধরণও বদল করা হতে পারে ৷ বেঙ্গালুরুর এক রেস্তোঁরার জানালেন ঠিক কী পরিকল্পনার পথে হাঁটছেন তাঁরা ৷ শুনে নিন৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনের পর রেস্তোঁরা খুললে বদলে যাবে তাদের খোলনলচে, কেমন হবে খাওয়ার ধরণ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement