advertisement

‘‌মদের দোকান খোলায় সব পরিশ্রম জল গেল’, ট্যুইটারে ক্ষোভ প্রকাশ হরভজনের

Last Updated:

‌মদের দোকান নিয়ে অতিরিক্ত মাতামাতিতে ক্ষতি হল দেশের, মনে করছেন হরভজন

#‌নয়াদিল্লি: সোমবার থেকে দেশে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। দোকান খুললেও বলা হয়েছিল করোনা সংক্রমণ রোখার সমস্ত স্বাস্থ্যবিধি মেনে যেন চলা হয়। কিন্তু ৪০ দিন পর দোকান খোলায় দেশের প্রায় সর্বত্র স্বাস্থ্যবিধি শিকেয় তুলেছেন সাধারণ মানুষ। মানুষের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য সব মহল থেকে সমালোচনা করা হয়েছে।
এবার সেই বিষয়েই ট্যুইটারে সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি একটি ভিড়ের ছবি শেয়ার করে‌‌ ট্যুইটারে লিখেছেন, ‘‌সবাই মিলে এতদিন ধরে যে পরিশ্রম করেছেন, একদিন মদের দোকান খুলে সেই সব পরিশ্রমে জল ঢেলে দেওয়া হল। এটা মোটেই ভাল হল না। এত লোক রাস্তায় নেমে পড়েছেন.‌.‌.‌সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম কেন মানা হচ্ছে না?‌ এটা না আপনাদের জন্য ভাল, না আমাদের দেশের জন্য ভাল হল।’‌
advertisement
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকার মদের দোকান খোলার নির্দেশ দেওয়ার পরেই দেশের বিভিন্ন অংশে মদ কেনার নামে এককথায় বিশৃঙ্খল হয়ে পড়ে জনতা। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। বন্ধ করে দেওয়া হয় মদের দোকানও। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘‌মদের দোকান খোলায় সব পরিশ্রম জল গেল’, ট্যুইটারে ক্ষোভ প্রকাশ হরভজনের
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement