advertisement

Coronavirus | এই মুহূর্তে ফ্যামিলি প্ল্যানিং থেকে বিরত থাকাই ভাল, পড়ুন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ

Last Updated:

ঘরবন্দী মানে তারা ঘরের ভিতর থাকবেন৷ কিন্তু এর মানে তো এটা নয় যে তারা হাঁটাচলা বা মুভমেন্ট বন্ধ করবেন৷ বাড়িতে অবশ্যই হাঁটুন৷

করোনার ভাইরাস যাদের জন্য ঝুঁকিপূর্ণ সেই গোষ্ঠির মধ্যে পড়ছেন গর্ভবতীরাও৷ এই কঠিন সময়ে তাই তাদের জন্য বাড়তি সতর্কতার কথাই জানাচ্ছেন মহিলারোগ বিশেষজ্ঞ কুশাগ্রধী ঘোষ৷ তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি পূজা বসু দত্ত৷
প্রশ্ন- এই সময় সন্তানসম্ভবা বা প্রেগন্যান্ট মহিলারা কী কী বিশেষ ব্যবস্থা নেবেন?
উত্তর- COVID19-এর সতর্কতা নিয়ে দুটি ভাগ করা যেতে পারে৷ একটি হল অন্তঃসত্ত্বাদের জন্য অন্যটি মায়ের গর্ভে থাকা সন্তান বা ভ্রুণের জন্য৷ যেহেতু প্রেগন্যান্ট মহিলাদের শারীরিকভাবে প্রতিরোধ ক্ষমতা কম, তাই হাল্কা হাঁচি-কাশি বা সর্দি হলেই নির্দিষ্ট চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন৷ এই নিয়ে একেবারেই গড়িমসি করবেন না৷ এতে সমস্যা বাড়তে পারে৷ তখনই আপনার গাইনোকলজিস্ট, মেডিসিনের ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে আপনার জন্য বিশেষ ব্যবস্থা করবেন৷ তারপর প্রয়োজন হলে আইসোলেশনে রাখা হতে পারে৷
advertisement
advertisement
এবার আসা যাক গর্ভের সন্তানের ব্যপারে৷ মা COVID19 বা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তা তার সন্তানের মধ্যে ভার্টিক্যালই ট্রান্সমিট হতে পারে৷ যার অর্থ, মা এই ভাইরাসে সংক্রমিত হলে, সন্তানেরও সংক্রমণের প্রবল সম্ভাবনা থাকবে৷ তবে এই জীবাণুর গতিপ্রকৃতি এতটাই নতুন যে এখনও পর্যন্ত কীভাবে তা ভ্রুণের ওপর কাজ করবে, সেটা সঠিক করে বলা সম্ভব নয়৷ এই ব্যাপারে চিকিৎসকরাও বিশেষ অবহত নয়৷ তবে এটা বলা যেতেই পারে যে কোভিড ভ্রুণগত ত্রুটির সম্ভাবনা কম৷ কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগে মায়ের লেবার পেইন উঠতে পারে৷ আবার অনেকক্ষেত্রে মিসক্যারেজ বা গর্ভপাতও হতে পারে৷
advertisement
তাই এই নিয়ে অযথা ভয় পাবেন না৷ কোনও ভাবেই যেন আপনার শরীরে করোনার ভাইরাস না প্রবেশ করতে পারে, তার জন্য সচেতন থাকুন৷ ভিড় এড়িয়ে চলুন, কোনও কিছু স্পর্শ করবেন না, বারবার মুখে-নাকে হাত দেবেন না৷ বাইরে না যাওয়াই ভাল৷ যারা বিদেশ থেকে সদ্য ফিরেছেন, তাদেরও প্রয়োজনে এড়িয়ে চলুন৷
যারা ফ্যমিলি প্ল্যানিং-এর কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা কিছুটা ঝুঁকিপূর্ণ৷ IVF বা  টেস্ট টিউবের ক্ষেত্রে কিছুদিন বিরত থাকা ভাল৷ এই রোগের প্রকোপ কেটে যাওয়ার পর ফের চেষ্টা করতে শুরু করুন৷
advertisement
প্রশ্ন- যারা চেকআপে আসছেন বা হাসপাতাল, ডাক্তারের চেম্বারে আসতে হচ্ছে, তাদের কী বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে?
উত্তর- যদি সম্ভব হয় তাহলে হাসপাতালে কম যান৷ ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, যদি ১৫ দিনের বদলে ১ মাস পর ডাক্তার দেখাল সমস্যা না হয়, তাহলে তাই করুন৷ যে কোনও পরিবারের জন্য এটা খুবই উচ্ছ্বাসের সময়৷ কিন্তু বাস্তব পরিস্থিতিতে আবেগে না ভেসে একটু সতর্ক থাকুন৷ হবু মায়ের সঙ্গে পুরো পরিবার না এসে একজন করেই আসুন৷ এতে ভিড় এড়ানো সম্ভব৷
advertisement
প্রশ্ন- ডেলিভারির আগে অনেক সময় মহিলা নিজেদের ফিটনেস বজায় রাখতে নিয়মিত হাঁটেন, বা যোগা করেন৷ এখন যেহেতু প্রায় সকলেই ঘরবন্দী, অনেকে ঘরে থেকেই কাজ করছেন৷ অফিসও বন্ধ৷ তাই কীভাবে গর্ভবতীরা নিজেদের ফিটনেস বজায় রাখবেন?
উত্তর- এটা খুবই ভাল প্রশ্ন৷ ঘরবন্দী মানে তারা ঘরের ভিতর থাকবেন৷ কিন্তু এর মানে তো এটা নয় যে তারা হাঁটাচলা বা মুভমেন্ট বন্ধ করবেন৷ বাড়িতে অবশ্যই হাঁটুন৷ প্রয়োজন ছাদে বা বারান্দায় হাঁটুন৷
advertisement
প্রশ্ন- করোনার আতঙ্ক তো গর্ভবতীদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে৷ সারাদিনই এই ধরণের খবরে মন খারাপই হচ্ছে৷ কিন্তু এই সময় তো হাসিখুশি থাকা উচিৎ?
উত্তর- নিশ্চয়ই৷ যতটুকু জানার প্রয়োজন ততটাই জানুন এই রোগ নিয়ে৷ সচেতন থাকুন৷ টেনশন, প্যানিক বা ঘনঘন এই নিয়ে আলোচনা করবেন না৷ সিনেমা দেখুন, বই পড়ুন, আনন্দে থাকুন৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus | এই মুহূর্তে ফ্যামিলি প্ল্যানিং থেকে বিরত থাকাই ভাল, পড়ুন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement