advertisement

Lockdown| লকডাউন মিটলেই প্লেনের ভাড়া বাড়ছে ৩ গুণ! রেল কী বলছে?

Last Updated:

দেশজুড়ে ২১ দিন লকডাউনের মধ্যেও প্রায় ৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে৷ দেশের ৫০ শতাংশ অঞ্চলেই করোনা ছড়িয়ে পড়েছে৷ ১৪ এপ্রিল ২১ দিনের লকডাউন শেষ হতে চলেছে৷

#নয়াদিল্লি: দেশজুড়ে ২১ দিনের লকডাউন শেষের পথে৷ একাধিক রাজ্য লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ালেও কেন্দ্রের তরফে দেশজুড়ে লকডাউন বাড়ানো হচ্ছে কিনা, তা চূড়ান্ত জানানো হয়নি৷ এদিকে বিভিন্ন রাজ্যে যাঁরা আটকে পড়েছেন, লকডাউন উঠলেই তাঁরা বাড়ি ফেরার তোড়জোড় শুরু করার অপেক্ষায়৷ কিন্তু আশঙ্কার বিষয় হল, লকডাউনের মিটলে বিভিন্ন রুটে বিমান ভাড়া স্বাভাবিকের চেয়ে ৩ গুণ বাড়তে চলেছে৷ তবে ট্রেনের টিকিট আপাতত বুক করা যাবে না, যতক্ষণ না লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছে কেন্দ্র৷
দেশজুড়ে ২১ দিন লকডাউনের মধ্যেও প্রায় ৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে৷ দেশের ৫০ শতাংশ অঞ্চলেই করোনা ছড়িয়ে পড়েছে৷ ১৪ এপ্রিল ২১ দিনের লকডাউন শেষ হতে চলেছে৷ কেন্দ্রকে রাজ্যগুলি আর্জি জানিয়েছে, লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো দরকার৷ এ হেন পরিস্থিতির মধ্যেই বিমান সংস্থাগুলি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, লকডাউন ওঠার পর কয়েক দিন বিমানের ভাড়া বাীড়ানো হবে৷ যাতে কম যাত্রী নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা যায়৷
advertisement
বিমান সংস্থাগুলির পরিকল্পনা, ৩টি আসনের একটি রো-তে একজন করে যাত্রী বসানো হবে৷ বাকি ক্ষতির পূরণের জন্য ভাড়া বাড়ানো হচ্ছে প্রায় ৩ গুণ৷ চেক-ইন কাউন্টারেও যাত্রীদের মধ্যে কম করে ১ মিটার দূরত্ব বজায় রাখা হবে৷
advertisement
তবে রেল সাফ জানিয়ে দিয়েছে, সরকার লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালে কোনও টিকিট কাটা যাবে না৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Lockdown| লকডাউন মিটলেই প্লেনের ভাড়া বাড়ছে ৩ গুণ! রেল কী বলছে?
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement