advertisement

সৌরভের পথে সচিন ! করোনা যুদ্ধে ৫০ লক্ষ টাকা অনুদান মাস্টার ব্লাস্টারের ! ধোনি দিলেন ১ লক্ষ

Last Updated:

২৫ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে দেন সচিন। বাকি ২৫ লক্ষ টাকা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন।

#মুম্বই: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর সচিন তেন্ডুলকর। করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মাস্টার ব্লাস্টার। রিলিফ ফান্ডে ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন সচিন। দিন দু’য়েক আগে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৫০ লক্ষ টাকার চাল করোনা মোকাবিলায় দান করেছিলেন। এক বেসরকারি চাল বিপণনকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই অনুদান করেন মহারাজ। এবার অনুদানের হাত বাড়িয়ে দিলেন সৌরভের প্রিয় বন্ধু তথা এককালে ওপেনিং পার্টনার সচিন। বন্ধু সৌরভের মতোই ৫০ লক্ষ টাকা করোনা মোকাবিলায় দান করলেন তিনি। ২৫ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে দেন সচিন। বাকি ২৫ লক্ষ টাকা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন।
ইতিমধ্যেই করোনা মোকাবিলায় একাধিকবার সোশ্যাল মিডিয়ায় আবেদন রেখেছেন সচিন। লকডাউনের সময় দেশের সমস্ত নাগরিককে ঘরে থাকার জন্য বারবার আবেদন রেখেছেন ক্রিকেট ঈশ্বর। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় সচিনের আবেদন ছিল। কঠিন পরিস্থিতিতে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দেন। এমনকী, অনেকেই নিয়ম না মেনে লকডাউনে বাইরে বের হচ্ছেন। সেই বিষয় নিয়ে সচিন আবেদন করেছেন ঘরে থাকার জন্য। কয়েক সপ্তাহ আগে কী করে হাত ধোয়া উচিত। সেটা নিয়েও একটি ভিডিও পোস্ট করেন সচিন। সেখানে নিজে সাবান দিয়ে হাত ধুয়ে দেখিয়ে দেন।
advertisement
সৌরভ, সচিন ছাড়াও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক ক্রিকেটার। বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অনুদান  দিয়েছেন। ইতিমধ্যেই পুণের এক এনজিও-তে করোনা মোকাবিলার জন্য ১ লক্ষ টাকা অনুদান করেছেন মাহি। দুই ভাই ইরফান পাঠান ও ইউসুফ পাঠান দু’জনে মিলে ৪০০০ মাস্ক কিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
advertisement
করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। ভারতে আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ১৭ জনের। কঠিন লড়াইয়ে দেশবাসীকে পাশে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারবার লকডাউনে গৃহবন্দি থাকার জন্য আবেদন করেছেন। সেই আবেদনকে সমর্থন করে বিরাটও বার্তা দিয়েছেন। করোনা যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন খেলোয়াড়রাও।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সৌরভের পথে সচিন ! করোনা যুদ্ধে ৫০ লক্ষ টাকা অনুদান মাস্টার ব্লাস্টারের ! ধোনি দিলেন ১ লক্ষ
Next Article
advertisement
Kolkata News: ফ্ল্যাট থেকে উৎকট গন্ধ,পুলিশ দরজা ভাঙতেই হাড়হিম দৃশ্য, জেমস লং সরণিতে উদ্ধার মহিলার পচা-গলা দেহ
ফ্ল্যাট থেকে বার হচ্ছিল উৎকট গন্ধ, পুলিশ দরজা ভাঙতেই হাড়হিম দৃশ্য, জেমস লং সরণিতে উদ্ধার মহিলার পচা-গলা দেহ
  • হরিদেবপুর থানা এলাকার জেমস লং সরণিতে মৃতদেহ উদ্ধার

  • বন্ধ ফ্ল্যাট থেকে মিলল মহিলার পচা-গলা দেহ

  • পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement