advertisement

কোনও একটি বিশেষ সংগঠনের করা ‘অপরাধ’-এর জন্য গোটা মুসলিম সম্প্রদায় দায়ী নয়: নকভি

Last Updated:

বৃহস্পতিবার নকভি জানান, লকডাউনে রমজানের সময় কীভাবে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে হবে ৷ তা মুসলিমরা খুব ভালমতোই জানেন ৷

#নয়াদিল্লি: করোনা পরিস্থিতিকে সামনে রেখে ভারতে ‘ইসলাম-ভীতি’ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ শুরু করেছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (OIC)। তার জবাবে মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুখতার আব্বাস নকভি স্পষ্ট জানিয়েছিলেন, এ দেশ মুসলিমদের কাছে স্বর্গ। তাঁর পাল্টা অভিযোগ, অনেকে এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং ষড়যন্ত্র করছে।
আজ, বৃহস্পতিবার নকভি জানান, লকডাউনে রমজানের সময় কীভাবে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে হবে ৷ তা মুসলিমরা খুব ভালমতোই জানেন ৷ এর পাশাপাশি নিজামুদ্দিনে তবলিঘি জামাতের জমায়েতের কাণ্ড নিয়েও এদিন মুখ খোলেন তিনি ৷ বলেন, কোনও একটি বিশেষ সংগঠনের করা ‘অপরাধ’-এর জন্য গোটা মুসলিম সম্প্রদায়কে দায়ী করা যায় না ৷
advertisement
advertisement
নকভি এর আগে বলেছিলেন, ‘‘ভারতের মুসলিমরা সমৃদ্ধশালী। যারা এই পরিবেশকে কলুষিত করার চেষ্টা করে তারা তাঁদের বন্ধু হতে পারে না।’’
advertisement
নকভির কথায়, সংখ্যালঘু-সহ দেশের সমস্ত নাগরিকের সাংবিধানিক, সামাজিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত রয়েছে। মুসলিমরা দৃঢ় চিত্তে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী যখন বলেন, তখন তিনি ১৩০ কোটি নাগরিকের অধিকার ও কল্যাণের কথাই বলেন। যদি কেউ এটা দেখতে না-পান, তা হলে এটা তাঁদের সমস্যা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কোনও একটি বিশেষ সংগঠনের করা ‘অপরাধ’-এর জন্য গোটা মুসলিম সম্প্রদায় দায়ী নয়: নকভি
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement