advertisement

কালোবাজারির রমরমা! অক্সিজেন সিলিন্ডারের বদলে ১০ হাজার টাকায় বিকচ্ছে অগ্নিনির্বাপক যন্ত্র

Last Updated:

অভিযোগ, ১০ হাজার টাকায় অক্সিজেন সিলিন্ডারের নামে অগ্নিনির্বাপক যন্ত্র (fire extinguisher) বেচছিল তারা । তাদের কাছে থেকে ৫টি অগ্নিনির্বাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে ।

প্রতীকী চিত্র ।
প্রতীকী চিত্র ।
#নয়াদিল্লি: বুক ফাটা কান্না আর আর্তনাদে ভারী হয়ে উঠছে দেশের বাতাস । এই ভারতকে আমরা চিনি না । এই মৃত্যু স্তূপকে আমরা চাইনি । হৃদয় বিদারক এক একেকটা ছবি যেন বুকের ভিতর থেকে শেষ অশ্রুবিন্দুটুকুও নিগড়ে নিচ্ছে । করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল করছে ভারত । চারিদিকে শুধুই হাহাকার, স্বজন হারানোর যন্ত্রণা । ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামোর ছবিই জ্বলজ্বল করছে চারিদিকে । একটু শ্বাসবায়ুর জন্য আর্তি । যেন চোখে দেখা যায় না এ দৃশ্য । হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত ভ্যাক্সিন নেই, অক্সিজেনের অভাবে ছটফট করছেন সাধারণ মানুষ । শ্মশানে নিভছে না চিতার আগুন, জায়গা নেই কবরস্থানেও । দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ।
আর এই পরিস্থিতির মধ্যেও বিপুল হারে রমরমিয়ে কালোবাজারি চালাচ্ছে এক শ্রেণীর মানুষ । কখনও অক্সিজেন ব্ল্যাক হচ্ছে, কখনও আবার হাসপাতাল বেড নিয়ে চলছে নোংরামি, কখনও অ্যাম্বুলেন্সের বিপুল দর হাঁকছে । দিল্লিতে এ বার ধরা পড়ল ২ জন । অভিযোগ, ১০ হাজার টাকায় অক্সিজেন সিলিন্ডারের নামে অগ্নিনির্বাপক যন্ত্র (fire extinguisher) বেচছিল তারা । দ্বারকা থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । তাদের কাছে থেকে ৫টি অগ্নিনির্বাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে ।
advertisement
DCP (Dwarka) সন্তোষ কুমার মেনন জানান, গ্রেফতার হওয়া দু’জনের নাম অশুতোষ চৌহান (১৯) এবং আয়ূষ কুমার (২২) । পুলিশের কাছে গীতা আরোরা নামের এক মহিলা প্রথম অভিযোগ দায়ের করেছিলেন । তাঁর এক আত্মীয় শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন । কিন্তু হাসপাতালে বেড না থাকায় ওই মহিলা অক্সিজেন সিলিন্ডার কিনতে যান ওই দুই অভিযুক্তের কাছ থেকে । ওই দু’জন অক্সিজেনের বদলে করোনা রোগীর পরিবারকে ১০ হাজার টাকার বিনিময়ে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি করে । অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয় ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কালোবাজারির রমরমা! অক্সিজেন সিলিন্ডারের বদলে ১০ হাজার টাকায় বিকচ্ছে অগ্নিনির্বাপক যন্ত্র
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement