advertisement

জেলায় জেলায় হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, দেখে নিন কোন জেলায় কত

Last Updated:

দেশের সঙ্গে পাল্লা দিয়ে এ রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । একের পর ট্রেনে-বাসে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন । আক্রান্তের সংখ্যার অধিকাংশই বাইরের রাজ্য থেকে আসা শ্রমিক ।

#কলকাতা: করোনা সংক্রমণের ভয়ে এখন কাঁটা গোটা বিশ্বই । আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে ভয়-উৎকন্ঠা । কারণ প্রতিদিনই রেকর্ড সংখ্যক করোনা আক্রান্তের খোঁজ মিলছে । ফলে বাধ্য হয়েই পঞ্চম পর্যায়ের লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । দেশে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮২ হাজার ১৪৩ -এ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৯৩ জনের । একদিন আক্রান্ত ৮,৩৮০ । মোট মৃত ৫,১৬৪ ।
দেশের সঙ্গে পাল্লা দিয়ে এ রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । একের পর এক ট্রেনে-বাসে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন । আক্রান্তের সংখ্যার অধিকাংশই বাইরের রাজ্য থেকে আসা শ্রমিক । বিশেষ করে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, দিল্লি থেকে রাজ্যে ফেরা শ্রমিকদের দেহেই পাওয়া গিয়েছে করোনার জীবাণু ।
নতুন করে বহু জেলায় করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে । গ্রিন জোন গুলিও আর রেহাই পাচ্ছে না । পূর্ব বর্ধমানে আক্রান্ত ১৯ । নতুন করে করোনা আক্রান্ত ১৯ জন । আক্রান্তদের অধিকাংশ ভিনরাজ্য থেকে ফিরেছেন । পুরুলিয়া করোনা আক্রান্ত ৬ । এখানেও আক্রান্তরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক ।
advertisement
advertisement
আক্রান্তরা প্রত্যেকেই পুরুলিয়া ২ নম্বর ব্লকের বাসিন্দা । দক্ষিণ দিনাজপুরে করোনা আক্রান্ত ৯ জন । মুর্শিদাবাদ কলেজে তাঁদের লালারস পরীক্ষা হয় । বীরভূমে আরও ২৭ জন আক্রান্তের খোঁজ মিলেছে । আক্রান্তরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক । আক্রান্তরা মুরারই, ময়ূরেশ্বরের বাসিন্দা । দেগঙ্গায় ফের ২৬ জন আক্রান্ত । আক্রান্ত ২৬ জনই পরিযায়ী শ্রমিক । ভিনরাজ্য থেকে ফিরেছিলেন তাঁরা । মুর্শিদাবাদে ফের করোনা আক্রান্ত ১১ জন । তাঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক । মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে ভর্তি সকলে ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
জেলায় জেলায় হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, দেখে নিন কোন জেলায় কত
Next Article
advertisement
Induction sale: গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না, ইরান যুদ্ধের আতঙ্কে দেদার বিকোচ্ছে ইন্ডাকশন! বিপুল লাভ ব্যবসায়ীদের
গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না, ইরান যুদ্ধের আতঙ্কে দেদার বিকোচ্ছে ইন্ডাকশন! বিপুল লাভ ব্যবসায়ীদের
  • আতঙ্কে ইনডাকশান ওভেন কেনার ধূম। দোকানে দেদার বিক্রি হচ্ছে ইন্ডাকশন ওভেন।

  • অন্য দিকে, ব্যান্ডেলের দোকানে ইন্ডাকশন বিক্রি বেড়েছে বহু গুণ।

  • আগামী দিনে গ্যাস মিলবে কিনা এই আশঙ্কায় ইলেকট্রিক ওভেন কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement