advertisement

করোনার জেরে ভারতে সোনার চাহিদা কমবে ৩০ শতাংশ ! আশঙ্কা বণিকসভা ICC-র

Last Updated:

করোনার প্রভাবে ধস নামবে সব সেক্টরেই ৷ যার আগাম ভবিষ্যদ্বাণী করে ফেলা যায় এখন ৷ এর প্রভাব পড়বে গয়না শিল্পেও ৷

#কলকাতা: করোনা ভাইরাসের প্রভাবে ভারতের আর্থিক বৃদ্ধির হার তলানিতে ঠেকা কার্যত নিশ্চিত এখন ৷  বিভিন্ন মূল্যায়ন সংস্থার রিপোর্ট অন্তত তেমনটাই বলছে। মার্কিন ব্রোকারেজ সংস্থা গোল্ডম্যান স্যাক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে বৃদ্ধির হার নামতে পারে ১.৬ শতাংশে। যা গত বেশ কয়েক দশকের সর্বনিম্ন। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র পক্ষ থেকেও জানানো হয়েছে করোনার থাবায় ২০২০ সালে বাণিজ্য ১৩%-৩২% পর্যন্ত কম হতে পারে।
করোনার প্রভাবে ধস নামবে সব সেক্টরেই ৷ যার আগাম ভবিষ্যদ্বাণী করে ফেলা যায় এখন ৷ এর প্রভাব পড়বে গয়না শিল্পেও ৷ অন্তত ৩০ শতাংশ সোনার চাহিদা কমতে পারে বলে জানিয়েছে বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ৷ মার্চের শুরুতেই অনেকাংশেই বেড়েছিল সোনার দাম । যার জেরে ধাক্কা খেয়েছিল গয়নার বিক্রি। আশা ছিল মার্চের শেষে বিয়ের মরশুমে ফের ঘুরে দাঁড়াবে ব্যবসা। কিন্তু, সেই প্রত্যাশাতেও থাবা বসিয়েছে করোনা।এখন দাম কমলেও কিনবে কে ? বিক্রির হার প্রায় তলানিতে ৷ আগামী কয়েকমাস এমনটাই থাকবে বলে পূর্বাভাস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ৷ ভারতের GDP-তে ৭% অবদান রয়েছে গয়না শিল্পের। এরসঙ্গে জুড়ে রয়েছে ৫০ লক্ষ মানুষের রুজিরুটিও। স্বর্ণ শিল্পকে বাঁচাতে এবার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে ICC । স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের জন্য বিশেষ তহবিল গড়ার আর্জিও জানানো হয়েছে বণিকসভার পক্ষ থেকে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার জেরে ভারতে সোনার চাহিদা কমবে ৩০ শতাংশ ! আশঙ্কা বণিকসভা ICC-র
Next Article
advertisement
Sonia Gandhi Hospitalized: হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, শ্বাসকষ্টের সমস্যা, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল
হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, শ্বাসকষ্টের সমস্যা, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল
  • শ্বাসকষ্ট এবং তাঁর দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল অ্যাজমার অবস্থা আরও খারাপ হয়েছে

  • সোনিয়া গান্ধি দীর্ঘদিন ধরে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং কাশিতে ভুগছেন

  • দিল্লির দূষণ, জলবায়ু পরিবর্তনের কারণে ৭৯ বছরের সনিয়ার সমস্যা বাড়ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement