advertisement

COVID19| বাংলায় মোট করোনা আক্রান্তের ৮০ শতাংশই তিন জেলায়, মৃত বেড়ে ৩৩

Last Updated:

রাজ্যে মোট ৪৪৪টি কন্টেনমেন্টজোন রয়েছে৷ কলকাতায় ২৬৪টি কন্টেনমেন্ট জোন, হাওড়ায় ৭২টি, উত্তর ২৪ পরগনায় ৭০টি কন্টেমেন্ট জোন রয়েছে৷

#কলকাতা: বাংলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে৷ পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত বেড়ে ৩৩৷ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷ করোনায় মৃত্যুতে অডি কমিটির রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে৷ ৭২ জনের সংক্রমণ থাকলেও কো-মরবিডিটিতে মৃত্যু হয়েছে৷ বর্তমানে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২৷ সুস্থ হয়ে গিয়েছেন ১৩৯ জন৷
advertisement
advertisement
মুখ্যসচিব জানান, করোনা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আরও ১৫ জন৷ তবে রাজ্যের ৪টি জেলা নিয়ে বিশেষ সংশয়৷ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি-- গোটা রাজ্যের করোনা আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি এই ৪ জেলায়৷ এই ৪ জেলায় নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ রাজ্যে যত করোনা আক্রান্ত রয়েছেন, তার ৮০ শতাংশই কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায়৷
advertisement
রাজ্যে মোট ৪৪৪টি কন্টেনমেন্টজোন রয়েছে৷ কলকাতায় ২৬৪টি কন্টেনমেন্ট জোন, হাওড়ায় ৭২টি, উত্তর ২৪ পরগনায় ৭০টি কন্টেমেন্ট জোন রয়েছে৷ মুখ্য সচিব জানান, টেস্টের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে রাজ্য সরকার৷ বর্তমানে ১৩টি ল্যাবে টেস্ট হচ্ছে৷ ৬৭টি করোনা হাসপাতাল রয়েছে৷ রাজ্যে করোনা মুক্ত ৮টি জেলা৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID19| বাংলায় মোট করোনা আক্রান্তের ৮০ শতাংশই তিন জেলায়, মৃত বেড়ে ৩৩
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement