advertisement

‘বেলেঘাটা আইডি-র উপর চাপ বাড়ছে, এখন ব্যবসা করার সময় নয়’, করোনা নিয়ে হাসপাতালগুলিকে বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated:

দেশ তথা রাজ্যের এমন কঠিন সময়ে বেসরকারি হাসপাতালগুলিকেও এগিয়ে আসার আর্জি মমতার ৷

#কলকাতা: ভারতে আরও ভয়াল রূপ ধরছে অতিমারি৷ করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এদেশে ৷ আতঙ্কে বাংলাও { মঙ্গলবার এরাজ্যের এক যুবকের COVID-19 সংক্রমণ ধরা পড়ার পর দ্বিগুণ হয়েছে আইসোলেশন কেসের হার৷ জায়গার অতিরিক্ত রোগীর ভিড় এখন বেলেঘাটা আইডিতে ৷ এমতাবস্থায় কড়া হাতে করোনার মোকাবিলায় তৎপর রাজ্য সরকার ৷ বেলেঘাটা আইডি-র উপর চাপ কমাতে বেশ কিছু সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
দেশ তথা রাজ্যের এমন কঠিন সময়ে বেসরকারি হাসপাতালগুলিকেও এগিয়ে আসার আর্জি মমতার ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় একজোট থাকুন ৷ একসঙ্গে লড়াই করলে জিতবই ৷ এখন ব্যবসা করার সময় নয় ৷ বেলেঘাটা আইডি-র উপর চাপ বাড়ছে ৷ আইডির ধাঁচে অন্যত্র চিকিৎসার ভাবনা ৷ বেলেঘাটায় আইসোলেশনে বেড বাড়িয়ে ১০০ করা হবে ৷’
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘বেলেঘাটা আইডি-র উপর চাপ বাড়ছে, এখন ব্যবসা করার সময় নয়’, করোনা নিয়ে হাসপাতালগুলিকে বার্তা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement