advertisement

Coronavirus Cases in India: দেশে ফের দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নীচে, একদিনে মৃত্যু ১০০০-এর কম

Last Updated:

Coronavirus (Covid-19) in India: ইতিমধ্যেই ভারতের ১২টি রাজ্যে মিলেছে করোনার Delta Plus Variant

#নয়াদিল্লি: দ্বিতীয় ঢেউ সামলে সুস্থ হচ্ছে গোটা দেশ। যা খানিকটা আশার আলো দেখাচ্ছে গবেষকদের। ধীরে ধীরে কমতে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে ফের দৈনিক করোনা সংক্রমণ নামল ৫০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে ভারত। প্রথম স্থানে রয়েছে আমেরিকা।
উল্লেখযোগ্যভাবে কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। নতুন করে ৯৭৯ জন করোনা রোগী মারা গিয়েছেন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৭৩০ জনের। এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৫,৭২,৯৯৪ । রবিবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৮,৫৭৮ জন। এখনও পর্যন্ত ২ কোটি ৯৩ লক্ষ ৯ হাজার ৬০৭ মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র ভ্যাক্সিনেশন। এখনও পর্যন্ত দেশে ৩২ কোটিরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।
advertisement
advertisement
সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লক্ষ ৩৬ হাজার ৮২১ আর মৃত্যু হয়েছে ১,২১,২৮৬ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৯৭৪ জন আর মৃত্যু হয়েছে ৪০৫ জনের। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ ৩৪ হাজার ৬৩০ জন আর মৃত্যু হয়েছে ৩৪,৭৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৬০৪ জন। কেরলে আক্রান্ত ২৮ লক্ষ ৮৮ হাজার ৮৯৪ জন। মৃত্যু হয়েছে ১২,৮৭৯ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১০,৯০৫ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৬৫ হাজার ৮৭৪ জন আর মৃত্যু হয়েছে ৩২,২৯০ জনের।
advertisement
উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ১৭ লক্ষ ০৫ হাজার ৫৯৬ জন। মৃত্যু হয়েছে ২২,৫১৮ জনের। অন্ধ্রপ্রদেশে সংক্রমিত হয়েছেন ১৮ লক্ষ ৭৯ হাজার ৮৭২ জন। সেখানে মৃত্যু হয়েছে ১২,৫৯৯ জনের। দিল্লিতে আক্রান্ত ১৪ লক্ষ ৩৩ হাজার ৯৩৪ জন। মৃত্যু হয়েছে ২৪,৯৬৫ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৪ হাজার ৯৪৯ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৬১২। ছত্তিশগড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯,৯৩,২৮৯ আর মৃত্যু হয়েছে ১৩,৪৩১ জনের।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus Cases in India: দেশে ফের দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নীচে, একদিনে মৃত্যু ১০০০-এর কম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement