advertisement

#Coronavirus: রাজ্যে ফের মৃত্যু, সংখ্যা বেড়ে হল ৩, আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৬

Last Updated:

ফের বঙ্গে করোনার বলি

#কলকাতা:  ফের দুঃসংবাদ৷ বাংলায় করোনার বলি এখন ৩৷হাওড়া হাসপাতালে আক্রান্তের মৃত্যু ৷ তবে মৃত্যুর আগে তিনি করোনা আক্রান্ত এই খবর নিশ্চিত হয়নি ৷  সোমবার রাতে SSKM-এ লালারসের পরীক্ষার জন্য আসে৷
লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে৷ হাওড়ার এই মৃতও সম্প্রতি উত্তরবঙ্গে গিয়েছিলেন ৷ তৃতীয় মৃত রবিবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ৷ তাঁকে শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে রাখা হয় ৷ সোমবার ওনার লালা পরীক্ষার জন্য নেওয়ার পরেই বিকেলে তাঁর মৃত্যু হয়৷ হাওড়ায় মৃত্যু ৪৮ বছরের মহিলার৷ এই মৃত্যু ছাড়াও আক্রান্তের সংখ্যা বাড়ল ৷  রাজ্যে নতুন করে ৪ করোনা আক্রান্তের খোঁজ৷  রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ২৬ ৷ টালিগঞ্জের বাসিন্দা ঢাকুরিয়ার হাসপাতালে ভর্তি৷ করোনা আক্রান্ত পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা, তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন ৷ আরেক আক্রান্ত সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৷
advertisement
এদিকে এর আগে রাজ্যে করোনা আক্রান্ত ৩ জন সুস্থ  হয়েছিল৷ দ্বিতীয় পরীক্ষাতেও রিপোর্ট নেগেটিভ এসেছিল আক্রান্ত প্রথম তিনজনের ৷ মঙ্গলবারই হাসপাতাল থেকে ছাড়ার সম্ভাবনা৷ ছাড়া পাওয়ার পর ১৪ দিনের গৃহ পর্যবেক্ষণ ৷ সুস্থ হওয়ার তালিকায় রাজ্যের প্রথম করোনা আক্রান্ত আমলার পুত্র, দ্বিতীয় করোনা আক্রান্ত লন্ডন ফেরত যুবকের বাবা
advertisement
তৃতীয় করোনা আক্রান্ত স্কটল্যান্ড ফেরত হাবড়ার যুবতী৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus: রাজ্যে ফের মৃত্যু, সংখ্যা বেড়ে হল ৩, আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৬
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement