advertisement

West Bengal Corona Update: নমুনা সংগ্রহের একাধিক পরীক্ষাকেন্দ্র বন্ধ, মালদহের করোনা পরিস্থিতিতে নাজেহাল বাসিন্দারা

Last Updated:

করোনা সংক্রমণ (Coronavirus) প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মালদহে (Malda)। নির্বাচনে (West Bengal Election 2021) ব্যস্ত প্রশাসন। আর তার ফাঁকেই বাড়ছে সংক্রমণ।

#মালদহ: করোনা সংক্রমণ (Coronavirus) প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মালদহে (Malda)। নির্বাচনে (West Bengal Election 2021) ব্যস্ত প্রশাসন। ককশিট মোকাবিলায় পরিকাঠামো পুরোপুরি তৈরি নেই মালদহে। যার ফলে সমস্যায় পড়ছেন সাধারন মানুষ। জেলা স্বাস্থ্য দফতরের (Health Department) হিসেবে শনিবার পর্যন্ত গত ২৪ঘন্টায় মালদহে নতুন করে করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছেন সাড়ে  চারশোরও বেশি মানুষ। তবে আশার কথা, গত ২৪ ঘন্টায় নতুন করে কোনও করোনা রোগীর মৃত্যু হয়নি মালদহে। গত একসপ্তাহ ধরেই মালদহে করোনার গ্রাফ (Covid Positive Graph) ওঠানামা করছে দৈনিক চারশো থেকে পাঁচশো জনের মধ্যে। ইতিমধ্যে মালদহ মেডিক্যাল কলেজ (Malda Medical College Hospital) হাসপাতালে কোভিড ওয়ার্ডের দেড়শো শয্যা কার্যত পরিপূর্ণ। পরিস্থিতি সামাল দিতে মালদহ মেডিক্যাল কলেজ ছাড়াও ইতিমধ্যেই দুটি 'সেফ হোম' (Safe Home) চালু করেছে প্রশাসন। পাশাপাশি আরও দুটি বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা চালু করার প্রস্তুতি শুরু হয়েছে। এরইমধ্যে মালদহে বিভিন্ন এলাকায় অনেকেই জ্বর সহ কিছু সমস্যা ভুগছেন।
এতদিন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও আরও কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে লালারসের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ চলছিল। কিন্তু, বর্তমানে অধিকাংশ অস্থায়ী পরীক্ষাকেন্দ্র কার্যত বন্ধ। শনিবার মালদহ শহরের বাঁধ রোড এলাকায় একটি অস্থায়ী পরীক্ষাকেন্দ্রে ভোর ছটা থেকে লালারসের নমুনা পরীক্ষা করানোর জন্য লাইনে দাঁড়ান শতাধিক মানুষ। কিন্ত, নোটিশ ঝুলিয়ে জানিয়ে দেওয়া হয় যে ওই পরীক্ষা কেন্দ্র আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বাধ্য হয়ে সন্দেহজনক করোনা রোগীরা প্রায় সকলেই নমুনা পরীক্ষার জন্য করছেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement
advertisement
প্রতিদিনই হাজার হাজার লোকের লাইন পড়ছে মালদহ মেডিক্যালে। যার ফলে এত লোকের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে গিয়ে হিমশিম অবস্থা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। আবার অসুস্থরাও নমুনা দিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে করতে কার্যত নাজেহাল হচ্ছেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রতিদিন গড়ে দুই হাজারের কাছাকাছি নমুনা সংগ্রহ ও পরীক্ষা হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
advertisement
Sebak DebSarma
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
West Bengal Corona Update: নমুনা সংগ্রহের একাধিক পরীক্ষাকেন্দ্র বন্ধ, মালদহের করোনা পরিস্থিতিতে নাজেহাল বাসিন্দারা
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement