মিটার রিডিং নিয়ে বিদ্যুতের বিল জমা দিলেই গ্রাহকদের এলইডি টিভি-সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
গ্রাহকদের কাছে এক বড়সড় সুযোগের হাতছানি
#নয়াদিল্লি: দিল্লির বিদ্যুৎ বিতরণ সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে বড়সড় উপহার ঘোষণা করা হয়েছে ৷ লকডাউনের ফলে সারা দেশে বিদ্যুতের মিটারের রিডিং বা বিল পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছে ৷ এই কারণেই গ্রাহকেরা যদি নিজেদের বিদ্যুতের মিটার রিডিং নেন সেক্ষেত্রে এলইডি টিভির মত আকর্ষণীয় উপহার ৷ উত্তর ও উত্তর পশ্চিম দিল্লিতে বিদ্যুৎ বিতরণ সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত গ্রাহকেরা ৩১ মে ২০২০ এর মধ্যে বকেয়া বিদ্যুতের বিল মেটাবেন তাঁরা পেতে পারেন এলইডি টিভি, এয়ার পিউরিফায়ার, মোবাইল ফোনের মত দুর্দান্ত উপহারও ৷
এই কারণেই সংস্থার পক্ষ থেকে পে বিল অ্যান্ড উইন যোজনা শুরু করেছে ৷ উত্তর ও উত্তর পশ্চিম দিল্লিবাসীরা ৩০ জুন ২০২০ এর মধ্যে নিজেই মিটার রিডিং নিয়ে বিল পাঠালে ২২০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ৷ বিদ্যুৎ পরিবহণকারী সংস্থা বিএসইএস যমুনা পাওয়ার লিমিটেড ও বিএসইএসের পক্ষ থেকে জানানো হয়েছে যেই সমস্ত গ্রাহকেরা ১০,০০০ টাকা পর্যন্ত বিল অনলাইনে জমা দেবে সেক্ষেত্রে লেনদেনের জন্য বাড়তি টাকা খরচ করতে হবে না গ্রাহকদের ৷ এছাড়াও যে সমস্ত গ্রাহকেরা নিজে থেকে মিটার রিডিং নেবেন তাঁরা সরাসরি ২০ টাকা বিদ্যুতের বিলে ছাড়া পাবেন ৷
advertisement
advertisement
সেই রিডিং-এর ভিত্তিতেই অস্থায়ী বিল ইস্যু করা হবে ৷ দিল্লি বিদ্যুৎ নিয়ামক সংস্থার নির্দেশানুসারেই গৃহীত হবে সেই বিল ৷ এছাড়াও ২৪ মার্চ থেকে ৩০ জুনের বিলেই থাকছে বিশেষ ছাড় ৷
Location :
First Published :
May 05, 2020 11:06 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মিটার রিডিং নিয়ে বিদ্যুতের বিল জমা দিলেই গ্রাহকদের এলইডি টিভি-সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ











