advertisement

রোগীর শরীরে করোনা, হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসককে

Last Updated:

গত সপ্তাহে, ৪ এপ্রিল এই বিশিষ্ট চিকিৎসকের উত্তর কলকাতার প্রাইভেট চেম্বারে এসেছিলেন ওই রোগী ৷

#কলকাতা: এবার গৃহ পর্যবেক্ষণে পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা ৷ তাঁর চেম্বারে আসা এক রোগীর নমুনা পরীক্ষায় কোভিড ১৯-এর উপস্থিতি মিলেছে ৷ অজান্তে করোনা রোগীর সংস্পর্শে আসায় এমন সিদ্ধান্ত ওই চিকিৎসকের ৷ পুরো ঘটনা জানার পর স্বাস্থ্য দফতরের তরফেও ওই বিশিষ্ট চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই চিকিৎসককে ৷
জানা গিয়েছে, বউবাজারের এক বাসিন্দার শরীরে সম্প্রতি ধরা পড়েছে করোনা ৷ গত সপ্তাহে, ৪ এপ্রিল এই বিশিষ্ট চিকিৎসকের উত্তর কলকাতার প্রাইভেট চেম্বারে এসেছিলেন ওই রোগী ৷ পরে তাঁর শরীরে করোনার লক্ষণ ফুটে ওঠায় সোয়াব নমুনা পরীক্ষা করা হয় ৷ পজিটিভ রিপোর্ট আসার পরই হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসক ৷ রোগীর গোটা পরিবারকেও কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
রোগীর শরীরে করোনা, হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসককে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement