advertisement

ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান, সোমবার খুলছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির

Last Updated:

মাতৃ দর্শনের জন্য আগামিকাল থেকে ভক্তদের জন্য খুলে যাচ্ছে মন্দিরের দরজা ।

#বর্ধমান: সোমবার থেকে খুলছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির । সোমবার থেকে ভক্তরা মন্দিরে পুজো দিতে পারবেন । মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে করোনার সংক্রমণ ঠেকাতে ভক্তদের জন্য বন্ধ রাখা হয়েছিল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির । মন্দির খোলার প্রতীক্ষায় ছিলেন অগণিত ভক্ত । মাতৃ দর্শনের জন্য আগামিকাল থেকে ভক্তদের জন্য খুলে যাচ্ছে মন্দিরের দরজা । তবে বিপত্তারিণী পুজোয় বন্ধ থাকবে মন্দির । ভিড় এড়াতেই সেই সিদ্ধান্ত । যদিও এখন নিত্যভোগ থেকেও বঞ্চিত থাকতে হবে ভক্তদের ।
তবে এই করোনা আবহে ভক্তদের জন্য বেশ কিছু বিধিনিষেধ বজায় থাকছে । মুখে মাস্ক না থাকলে মন্দিরে ঢোকা যাবে না । মন্দিরের গেটে থাকছে স্যানিটাইজার । তাতে হাত পরিষ্কার করে তবেই মিলবে মন্দিরে ঢোকার অনুমতি । তবে এক সঙ্গে সকলে মন্দিরে ঢুকতে পারবেন না ।  দশ জন করে ভক্তকে মন্দিরের ঢোকানো হবে । তাঁদের পুজো শেষ হলে তবেই পরবর্তী ভক্তরা মন্দিরে ঢুকতে পারবেন । এর ফলে মন্দিরে ঢুকে ইচ্ছা মতো সময় কাটাতে পারবেন না ভক্তরা । মন্দিরের দরজা খুললেও এখনই ভক্তরা মায়ের ভোগ পাবেন না । এই মন্দিরে এক সঙ্গে বসে ভোগ খাওয়া বা মালসা করে ভোগ নিয়ে যাওয়ার চল রয়েছে । তবে এই করোনা আবহে সেই ভোগ বিতরণ এখন বন্ধ থাকছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ।
advertisement
সর্বমঙ্গলা ট্রাস্টি বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ  জানান , পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোগ বিতরণ বন্ধ থাকবে । ভক্তদের সুস্থতার স্বার্থেই কিছু বিধি নিষেধ বজায় থাকছে । সকলকে মাস্ক পরে আসতে হবে। এছাড়াও সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেদিকেও আমাদের নজর থাকবে । করোনার সংক্রমণ রুখতে এবার বিপত্তারিণী পুজোয় ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকবে । এবার বিপত্তারিণী পুজো দুদিন রয়েছে । ওই পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুরুষ মহিলা মন্দিরে ভিড় করেন । সেই ভিড় এড়াতে ভক্তদের জন্য পুজোর দুদিন মন্দির বন্ধ থাকবে । তবে মন্দিরে নিয়ম মেনেই পুজো করবেন পুরোহিতরা ।
advertisement
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান, সোমবার খুলছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement