advertisement

'Coronil তৈরি করে পাপ তো করিনি, জঙ্গি হামলা তো নয়'! বাবা রামদেব

Last Updated:

করোনার জন্য আয়ুর্বেদ ওষুধ করোনিল বাজারে আনছে পতঞ্জলি৷ দাবি ছিল তাদের৷ কীভাবে আয়ুষ মন্ত্রকের অনুমতি ছাড়া তারা এই দাবি করতে পারেন, সেই প্রশ্ন উঠেছিল৷

#হরিদ্বার: করোনা ভাইরাসের সঙ্গে লড়তে করোনিল তৈরি করেছে রামদেবের পতঞ্জলি যোগপীঠ৷ পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশনের সেই ওষুধ ব্যবহারে সবুজ সঙ্কেত দিয়েছে আয়ুষ মন্ত্রক৷ এমনই দাবি করেছে পতঞ্জলি৷ আর এরপরই নিন্দুকদের উদ্দেশে মুখ খুলেছেন বাবা রামদেব৷ উত্তর দিলেন নানা অপমানের!
বুধবার হরিদ্বারে এক সাংবাদিক সম্মেলনে যোগগুরু বলেন, করোনিল সামনে আসার পর থেকে অনেকে অনেক রকম কটূ কথা বলেছেন৷ তাঁর জাত, ধর্ম নিয়েও প্রশ্ন করা হয়েছে৷ তাঁকে ও তাঁর সংস্থাকে নিয়ে কুৎসা রটানো হয়েছে৷ যেন আয়ুর্বেদ ও যোগ নিয়ে কাজ করা অপরাধ! এমনই অভিযোগ রামদেবের৷ তিনি বলেন, 'আমার নামে FIR দায়ের করা হয়েছে যেন আমি কোনও অপরাধ করেছি বা জঙ্গি কার্যকলাপ করেছি৷ অনেকে তো বলতেও শুরু করেছিলেন যে এবার আমি জেলেই যাব!'
advertisement
advertisement
যোগগুরু রামদেব ও আচার্য বালকৃষ্ণ গত ৩৫ বছর ধরে যোগচর্চা করে চলেছেন৷ যোগ ও আয়ুর্বেদের প্রচারও করছেন তাঁরা৷ তবে তাঁদের এই কাজ অনেকে অপছন্দ করছেন, অভিযোগ রামদেবের৷ সেকারণে করোনার জন্য ওষুধ তৈরি করে মারাত্মক নিন্দার মুখে পড়েছিলেন তাঁরা, মত যোগগুরুর৷
advertisement
করোনার জন্য আয়ুর্বেদ ওষুধ করোনিল বাজারে আনছে পতঞ্জলি৷ দাবি ছিল তাদের৷ তারপরই এই ওষুধ নিয়ে চর্চা শুরু হয়৷ কীভাবে আয়ুষ মন্ত্রকের অনুমতি ছাড়া তারা এই দাবি করতে পারেন, সেই প্রশ্ন উঠেছিল৷ এমনকী এই নিয়ে রাজস্থানে একটি অভিযোগ দায়ের হয়েছিল তাদের বিরুদ্ধে৷ এদিন সাংবাদিক বৈঠকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রামদেব৷
advertisement
পতঞ্জলির আয়ুর্বেদের আচার্য বালকৃষ্ণ, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ (জয়পুর)-এর ডিরেক্টর বি এস তোমর, তাঁর ছেলে অনুরাগ তোমার এবং সিনিয়ার সায়েন্টিস্ট অনুরাগ ভার্সনের বিরুদ্ধে সেই এফআইআরে নাম ছিল৷
পতঞ্জলির অন্য ওষুধের সঙ্গে করোনিল খেলে করোনা সেরে যাবে, এমনই দাবি ছিল সংস্থার৷ এমনকি যে ক’জন রোগীর ওপর পরীক্ষা করা হয়েছে, তারা সকলে এই ওষুধে সাড়া দিয়েছেন বলেও দাবি ছিল তাদের৷ এই পরীক্ষা নিরীক্ষা হয়েছে জয়পুরের ন্যাশনল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চে৷
advertisement
তাদের সিলমোহর ছাড়া করোনিল নিয়ে কোনও রকম প্রচার করা যাবে না, জানায় কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক৷ তাদের কাছে এই ওষুধের রিসার্চের নানা খুঁটিনাটি তথ্য জমা দেওয়ার কথা বলে কর্তৃপক্ষ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
'Coronil তৈরি করে পাপ তো করিনি, জঙ্গি হামলা তো নয়'! বাবা রামদেব
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement