advertisement

‘বান্দ্রার মতো ঘটনা করোনার বিরুদ্ধে লড়াইকে আরও দুর্বল করে দিচ্ছে’, উদ্বিগ্ন অমিত শাহের ফোন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

Last Updated:
#নয়াদিল্লি: বান্দ্রার ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ফোন করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরের কাছে উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ বলেন, এইধরনের ঘটনা করোনার বিরুদ্ধে দেশের লড়াইকে কমজোরি করে দেবে ৷ এরকম যে কোনও ঘটনাকে আটকাতে প্রশাসনের বিশেষভাবে প্রস্তুত থাকা উচিত ৷ একইসঙ্গে মহারাষ্ট্র সরকারকে সম্পূর্ণ সহায়তা দেবার কথাও বলেন গৃহমন্ত্রী অমিত শাহ ৷
দীর্ঘদিন ধরে আটকে পড়েছেন তাঁরা। এদিন প্রধানমন্ত্রীর ঘোষণা করেছেন ৩ মে পর্যন্ত লকডাউন চলবে দেশে। তাই বাড়ি ফেরার আর কোনও আশা নেই। ধৈর্য চ্যুত হয়ে পথে নেমে তাঁদের বাড়ি ফেরানোর দাবি তুললেন মুম্বইয়ের পরিযায়ী শ্রমিকেরা। প্রায় এক হাজার শ্রমিক মঙ্গলবার দুপুরের পর জমা হলেন মুম্বইয়ের বান্দ্রা বাস স্ট্যান্ডে। শেষে ভিড় সামলাতে পুলিশকে লাঠি চার্জ করতে হল। ‌এঁদের মধ্যে বেশিরভাগেরই বাড়ি উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘বান্দ্রার মতো ঘটনা করোনার বিরুদ্ধে লড়াইকে আরও দুর্বল করে দিচ্ছে’, উদ্বিগ্ন অমিত শাহের ফোন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement