advertisement

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সফল ভারত, সাক্ষী গোটা বিশ্ব, দাবিতে অনড় স্বরাষ্ট্রমন্ত্রী

Last Updated:

রবিবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৪৯,৫৫৩৷ তবে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২,৯২,২৫৮৷

#গুরুগ্রাম: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮,৬৩৭ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড৷ তা সত্ত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, করোনার বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বের মধ্যে অন্যতম সফল দেশ ভারত৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ দিন বলেন, 'বিশ্বের যে দেশগুলিতে জনসংখ্যা সর্বাধিক, তার মধ্যে অন্যতম ভারত৷ সবাই ভেবেছিল ভারতের মতো একটি দেশ কীভাবে করোনার মোকাবিলা করবে? কিন্তু সেটা কেবলমাত্র একটা ধারণাই ছিল৷ আজকে গোটা বিশ্ব সাক্ষী, কীভাবে করোনার বিরুদ্ধে অন্যতম সফল লড়াই করেছে ভারত৷'
এ দিন গুরুগ্রামে সিআরপিএফ-এর একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের নিরাপত্তা বাহিনীরও প্রশংসা করেন তিনি৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের নিরাপত্তা বাহিনী বিরাট ভূমিকা পালন করছে৷ কেউ একথা অস্বীকার করতে পারবেন না৷ আমি এই করোনা যোদ্ধাদের কুর্ণিশ জানাই৷ তাঁরা প্রমাণ করেছেন যে শুধু সন্ত্রাস দমন নয়, প্রয়োজনে মানুষের সাহায্য নিয়ে তাঁরা করোনার বিরুদ্ধেও লড়তে পারেন৷'
advertisement
advertisement
রবিবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৪৯,৫৫৩৷ তবে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২,৯২,২৫৮৷ মৃত্যু হয়েছে ২২,৬৭৪ জনের৷ কেন্দ্রীয় সরকার অবশ্য প্রথম থেকেই দাবি করে আসছে, জনসংখ্যার অনুপাতে দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট ভাল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বার বার একই দাবি করেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার বিরুদ্ধে লড়াইয়ে সফল ভারত, সাক্ষী গোটা বিশ্ব, দাবিতে অনড় স্বরাষ্ট্রমন্ত্রী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement