advertisement

Unlock 1.0| দীর্ঘ আড়াই মাস পর স্বাস্থ্য বিধি মেনে মালদহে শুরু হল সরকারি দফতরের কাজ

Last Updated:

সরকারি অফিস চালু হলে হাজিরা ছিল স্বাভাবিক দিনের তুলনায় অনেকটাই কম ।

#মালদহ: মালদহেও সপ্তাহের প্রথম দিন থেকে সরকারি দফতরে কাজকর্ম শুরু হল । প্রায় আড়াই মাস পর এ দিন দফতরমুখী  কর্মীরা ।  সাধারণ মানুষ অনেকে বিভিন্ন প্রয়োজনে সরকারি কার্যালয়ে আসেন । সকাল থেকেই মালদহের বিভিন্ন সরকারি  দফতরের কর্মীদের  উৎসাহের সঙ্গেই আসতে দেখা গিয়েছে ।
তবে এদিনও জেলায় সরকারি দফতরে কর্মী হাজিরা স্বাভাবিক নয় । বছরে অন্যান্য দিনের তুলনায়  কিছু কম কর্মীই এদিন অফিসে আসেন বলে জানা গিয়েছে । এখনও  যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়ায় অনেকে অফিসে আসতে সমস্যায় পড়েন । এদিন মালদহে দেখা যায় জেলাশাসকের দফতরে সকাল সকাল হাজির জেলাশাসক  রাজর্ষি  মিত্র-সহ একাধিক কর্মী ও আধিকারিক । জেলাশাসকের দফতরের প্রবেশপথে সকলকে হাত স্যানিটাইজ করে ঢুকতে হচ্ছে । তবে অনেক কর্মী নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা পরে অফিসে এসে পৌছন । লকডাউনের মধ্যেও মালদহের জেলাশাসকের দফতরে অনেক গুরুত্বপূর্ণ বিভাগেই কাজ হয়েছে ।
advertisement
advertisement
তবে এদিন প্রায় সব দফতরে কর্মীরা আসেন । আগামী কয়েকদিন এই কর্মী হাজিরার পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রশাসনিক কর্তাদের । তবে জেলা সদরে হাজিরা বেশি থাকলেও বিভিন্ন ব্লকগুলিতে কর্মীরা তুলনায় কম এসেছেন অফিসে । বেশিরভাগ ক্ষেত্রেই কম হাজিরার জন্য যোগাযোগের সমস্যার কথা বলেন অনেকেই । এদিন যারা অফিসে আসেন তাঁদের সকলের মুখেই ছিল মাস্ক । সর্বত্র ছিল হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ।
advertisement
Sebak DebSarma
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Unlock 1.0| দীর্ঘ আড়াই মাস পর স্বাস্থ্য বিধি মেনে মালদহে শুরু হল সরকারি দফতরের কাজ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement