advertisement

করোনা-লড়াইয়ে পাশে অক্ষয়ও, ২৫ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রীর তহবিলে !

Last Updated:

প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে তিনি দাঁড়ালেন দেশবাসীর পাশে।

#মুম্বই: সারা দেশের মানুষ লড়াই করছে করোনা ভাইরাসের সঙ্গে। মানুষকে এই ভাইরাস থেকে বাঁচানোর জন্য সরকার দেশবাসীকে ২১ দিনের জন্য গৃহবন্দি করেছেন। দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু তারপরেও করোনা মোকাবিলা কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই ভাইরাস মোকাবিলা করতে প্রচুর অর্থেরও প্রয়োজন। করোনার জন্য ত্রাণ তহবিলও খোলা হয়েছে। সেখানে অনেকেই দান করছেন।
এবার প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দান করলেন অভিনেতা অক্ষয় কুমার। প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে তিনি দাঁড়ালেন দেশবাসীর পাশে। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্যই এই অর্থ দান করলেন তিনি। অক্ষয় তাঁর ট্যুইটার আ্যাকাউন্টে লিখেছেন, "এই সময় মানুষের জীবনের কথা আগে ভাবতে হবে। মানুষকে বাঁচাতে হবে। আমাদের তার জন্য সব রকম চেষ্টা করতে হবে। আমি আমার সেভিংস থেকে ২৫ কোটি টাকা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দিলাম।" আরও একবার মানুষের পাশে দাঁড়িয়ে অক্ষয় নিজেকে প্রমান করলেন।
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা-লড়াইয়ে পাশে অক্ষয়ও, ২৫ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রীর তহবিলে !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement