advertisement

আর কোনও উপায় নেই, এবার কর্মীদের বেতনে কাটছাঁট ও বিনা বেতনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত Indigo-এর

Last Updated:

মে মাস থেকেই সংস্থার সিনিয়র কর্মীদের বেতনে কোপ পড়তে চলেছে ৷

#নয়াদিল্লি: করোনার জেরে লকডাউন ৷ আর তার জেরে প্রায় দেড় মাস  বন্ধ যাত্রী বিমান পরিষেবা ৷ বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে দেশের প্রত্যেক বিমান সংস্থারই ৷ এবার তাই কর্মীদের বেতনে কাটছাঁটা করার পথেই হাঁটল দেশের একনম্বর লো কস্ট এয়ারলাইন্স ইন্ডিগো ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর,  মে মাস থেকেই সংস্থার সিনিয়র কর্মীদের বেতনে কোপ পড়তে চলেছে ৷ পাশাপাশি অনেক কর্মীদের জুলাই পর্যন্ত ‘লিভ উইদাউট পে’ অর্থাৎ বিনা বেতনে ছুটিতে পাঠাচ্ছে সংস্থা ৷ ইন্ডিগো এয়ারলাইন্সের সিইও রণজয় দত্ত শুক্রবার জানিয়েছেন এই কথা ৷ বলা বাহুল্য, আগামী তিন মাস বিমান সংস্থা এবং বিমানকর্মীদের জন্য যথেষ্ট কঠিন সময় হতে চলেছে ৷
গত ২৫ মার্চ থেকে ভারতে শুরু হয়েছে লকডাউন ৷ এর জন্য অন্যান্য অনেক ইন্ডাস্ট্রির মতো মুখ থুবড়ে পড়েছে বিমান শিল্পও ৷ এই খারাপ সময়কে কাটিয়ে উঠে কীভাবে পুনরায় ব্যবসায় লাভের মুখ দেখা যায়, তা নিয়ে চিন্তায় সব বিমানসংস্থাই ৷ এতগুলি বিমানের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে কর্মীদের বেতন, সব কিছুই এখন মাথাব্যাথার কারণ বিমানসংস্থার মালিকদের ৷ বেসরকারি বিমানসংস্থাগুলির আয় গত দু’মাসে প্রায় নেই বললেই চলে ৷ কার্গো বিমান ছাড়া বাকী সব পরিষেবাই বন্ধ ৷ তাই কর্মীদের ইন্ডিগোর সিইও জানিয়েছেন, ‘‘ আমরা কর্মীদের মার্চ এবং এপ্রিল মাসের পুরো বেতনই দিতে পেরেছিলাম ৷ কিন্তু এখন বলতে খারাপ লাগছে সংস্থার কাছে আর কোনও উপায় নেই ৷ মে মাস থেকেই তাই কর্মীদের বেতন ছাঁটাইয়ের পথে হাঁটছে সংস্থা ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আর কোনও উপায় নেই, এবার কর্মীদের বেতনে কাটছাঁট ও বিনা বেতনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত Indigo-এর
Next Article
advertisement
Explained: নিউজিল্যান্ডের হারে বেঁচে রইল পাকিস্তানের আশা, ১৩ ওভারে রান তাড়া না ৬১ রানে জয়? কোন সমীকরণে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান, জেনে নিন
১৩ ওভারে রান তাড়া না ৬১ রানে জয়? কোন সমীকরণে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান, জেনে নিন
  • ১৩ ওভারে রান তাড়া না ৬১ রানে জয়?

  • কোন সমীকরণে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান

  • নিউজিল্যান্ডের হারে বেঁচে রইল পাকিস্তানের আশা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement