North Bengal Weather Today: দোলের আগেই বড় বদল আবহাওয়ায়, পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভিজতে পারে, দেখুন IMD'র লেটেস্ট আপডেট
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Nayan Ghosh
Last Updated:
North Bengal Weather Today: আবহাওয়ার বড় পরিবর্তন উত্তরবঙ্গের জেলায় জেলায়। পার্বত্য এলাকায় মেঘলা আকাশ। হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবার সমতলের জেলাগুলিতে কমেছে ঠান্ডার দাপট। আকাশ পরিষ্কার।
দোলযাত্রার আগে অনেকটা বদলে গেল আবহাওয়া। দাপট কমছে ঠান্ডার। তবে এখনও পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সকাল-সন্ধ্যেয় ঠান্ডার স্পেল চলছে। ভোরের দিকে রয়েছে কুয়াশা। আবার পাহাড় এবং সমতলের একাংশে হালকা মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু জেলায়। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
advertisement
advertisement
advertisement
তবে ডুয়ার্সে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘন্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে মেঘলা আকাশ। সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরেও পরিষ্কার আকাশ। হালকা রোদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
ইসলামপুরেও এদিন আকাশ পরিষ্কার রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গঙ্গারামপুরে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার আকাশের দেখা পাওয়া গিয়েছে বালুরঘাটেও। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)






