advertisement

Coronavirus Alpha-Beta Variant: একসঙ্গে করোনার আলফা ও বিটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যু ৯০-এর বৃদ্ধার!

Last Updated:

করোনাভাইরাসের (Coronavirus) দুই ভ্যারিয়েন্ট আলফা ও বিটায় (Coronavirus Alpha-Beta Variant) একসঙ্গে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৯০ বছরের এক বৃদ্ধার (90 Years Old Lady Died)।

#প্যারিস: করোনাভাইরাসের (Coronavirus) দুই ভ্যারিয়েন্ট আলফা ও বিটায় (Coronavirus Alpha-Beta Variant) একসঙ্গে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৯০ বছরের এক বৃদ্ধার (90 Years Old Lady Died)। রবিবার বেলজিয়ামের গবেষকরা এই তথ্য সামনে এনেছেন। তাঁদের দাবি, ওই বৃদ্ধার করোনা আক্রান্ত হওয়ার পর বিরল নিউমোনিয়ায় হয়ে গিয়েছিল। তার জেরেই প্রাণ গিয়েছে তাঁর। গত মার্চে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। বাড়িতে একা থাকতেন বলে, বাড়িতেই করোনা চিকিৎসা চলছিল তাঁর। পরে পরিস্থিতি খারাপ হওয়ায় ওএলভি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালে ভর্তি হওয়ার সময় মহিলার অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক থাকলেও, পাঁচদিনের মধ্যে তা অত্যন্ত খারাপ হয়ে যায় এবং তিনি মারা যান। ওএলভি হাসপাতালের গবেষক অ্যানি ভাংকিরবারঘেন জানিয়েছেন, 'করোনা পরীক্ষার পর তাঁর শরীরে নমুনা সংগ্রহ করে দেখা হয়েছিল কোন ভ্যারিয়েন্ট রয়েছে। সেখানেই প্রথমে ব্রিটেনের আলপা স্ট্রেইন ধরা পরে। এবং একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিটা স্ট্রেইনও পাওয়া যায়। অর্থাৎ মার্চের ওই সময় বেলজিয়ামে একসঙ্গে বহু মানুষের শরীরেই করোনার দুই ভ্যারিয়েন্ট সংক্রমণ ঘটিয়েছে। তার মানে, দুই মানুষের শরীর থেকে দুই ধরনের করোনা ভ্যারিয়েন্ট তাঁদের শরীরে বাসা বেঁধেছিল।'
advertisement
বৃদ্ধার তখনও পর্যন্ত করোনার টিকাও নেননি। তবে কী ভাবে দুই ধরনের করোনা ভ্যারিয়েন্টে তিনি আক্রান্ত হয়েছিলেন তা এখনও জানা যায়নি। এবং গবেষকদের দাবি, একই সঙ্গে দুই ভ্যারিয়েন্ট থাকার ফলেই এতটা তাড়াতাড়ি মহিলার পরিস্থিতি খারাপ হয়েছিল কিনা তা নিয়ে গবেষণা প্রয়োজন।
advertisement
গত জানুয়ারি মাসে ব্রাজিলের এক বিজ্ঞানী জানিয়েছিলেন, সেখানে দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের দুই ভ্যারিয়েন্ট একই সঙ্গে পাওয়া গিয়েছে। সেটি নিয়ে ব্রাজিলেও গবেষণা চালানো হয়েছে। তবে এখনও কোনও রিপোর্ট দেওয়া হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus Alpha-Beta Variant: একসঙ্গে করোনার আলফা ও বিটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যু ৯০-এর বৃদ্ধার!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement