advertisement

চব্বিশ ঘণ্টায় আক্রান্ত আরও ৩৩, রাজ্যে করোনা চিকিৎসাধীন বেড়ে ৫৫০

Last Updated:

এ দিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় করোনা আক্রান্তদের জন্য হাসপাতালে বেড নেই বলে যে খবর রটেছে, তা গুজব৷

#কলকাতা: রাজ্যে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হলো ৫৫০৷ গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন৷ এ দিন নবান্নে এই তথ্য দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷
মুখ্যসচিব জানিয়েছেন, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে আরও পাঁচজন করোনা আক্রান্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন৷ সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ১২৪ জন৷ নতুন করে রাজ্যে আর কোনও মৃত্যু হয়নি বলে জানিয়েছেন মুখ্যসচিব৷ ফলে রাজ্য এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ২২ -ই রয়েছে৷ গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তদের চিহ্নিত করতে ১৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে৷
advertisement
এ দিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় করোনা আক্রান্তদের জন্য হাসপাতালে বেড নেই বলে যে খবর রটেছে, তা গুজব৷ এখনও কলকাতার করোনা হাসপাতালগুলিতে ৭৯০টি বেড খালি আছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি রাজ্যের তরফে জানানো হয়েছে, আইসিএমআর-এর গাইডলাইন মেনে  চিকিৎসা করলে সমস্ত বেসরকারি হাসপাতালকেই করোনা রোগীদের চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
চব্বিশ ঘণ্টায় আক্রান্ত আরও ৩৩, রাজ্যে করোনা চিকিৎসাধীন বেড়ে ৫৫০
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement