advertisement

Cooch Behar News: দেখতে টিকটিকির মতো, বিরল প্রজাতির প্রাণী উদ্ধার গৃহস্থের বসতবাড়ি থেকে

Last Updated:

আচমকাই উদ্ধার হল এক বিরল প্রজাতির তক্ষক (Tokay Gecko)। কোচবিহারের পৌর এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের কমল কুমার দত্ত নামের এক ব্যক্তির বাড়ি থেকেই উদ্ধার করা হয় ওই প্রাণীটিকে।

বিরল প্রজাতির তক্ষক (Tokay Gecko) উদ্ধার কোচবিহার থেকে
বিরল প্রজাতির তক্ষক (Tokay Gecko) উদ্ধার কোচবিহার থেকে
সার্থক পণ্ডিত, কোচবিহার: কোচবিহার সদর শহরের পুর এলাকার একটি বাড়িতে আচমকাই উদ্ধার হল এক বিরল প্রজাতির তক্ষক (Tokay Gecko)। পুর এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের কমল কুমার দত্ত নামের এক ব্যক্তির বাড়ি থেকেই উদ্ধার করা হয় ওই প্রাণীটিকে। প্রাথমিক অবস্থায় বাড়ির মানুষ এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখে প্রথমে টিকটিকি মনে করেছিলেন। পরে স্থানীয় কিছু মানুষ এই প্রাণীটিকে চিনতে পারেন। পরে একটি প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা এসে সেই তক্ষকটিকে সেই বাড়ি থেকে উদ্ধার করে বন দফতরের কাছে পাঠানোর ব্যবস্থা করে।
তবে এই বিরল প্রজাতির তক্ষকটি  কীভাবে সেই বাড়িতে এল তা জানতে পারা যায়নি। তবে বাড়ির মালিক কমল কুমার দত্ত জানান, "প্রায় দুই থেকে তিন দিন এই প্রাণীটিকে বাড়িতে লক্ষ করছিলেন তাঁরা। তবে প্রাথমিক অবস্থায় এই প্রাণীটিকে বড় মাপের টিকটিকি মনে করেছিলেন বাড়ির সকলে। তবে যখন জানতে পারেন এটি একটি বিরল প্রজাতির তক্ষক, তখন তাঁরা একটি প্রাণী উদ্ধারকারী সংস্থার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এবং সেই সংস্থার সদস্যরা এসে ওই বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে বন দফতরের কাছে পাঠানোর ব্যবস্থা করে।"
advertisement
advertisement
তবে উদ্ধার হওয়া তক্ষকটি হল একটি মাঝারি আকারের গ্রীষ্মপ্রবণ এলাকার প্রাণী। এটি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং সমস্ত সংলগ্ন দ্বীপগুলিতে বাস করে। এই প্রাণী গুলি মানুষের আশেপাশে থাকতে বিন্দুমাত্র ভয় পায় না। এবং সাধারণত মানুষের বাসস্থানের কাছাকাছি এবং ভিতরেও বসবাস করতে দেখা যায় এদের।
প্রচলিত অন্ধ বিশ্বাস অনুযায়ী প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক চিকিৎসায় হাঁপানি, এইডস, ক্যানসার-সহ বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে এই প্রাণীকে ব্যবহার করা হচ্ছে। অভিযোগ, মূলত এই কারণেই এই প্রাণীটিকে প্রচুর পরিমাণে পাচারকারীদের শিকারে পরিণত হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: দেখতে টিকটিকির মতো, বিরল প্রজাতির প্রাণী উদ্ধার গৃহস্থের বসতবাড়ি থেকে
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement