advertisement

Cooch Behar News: জগদ্ধাত্রী পুজোয় চান্দামারির এবারের থিম 'মৌমাছির দেশ'

Last Updated:

কোচবিহার জেলায় জগদ্ধাত্রী পুজোর খুব একটা জাঁকজমক চোখে পড়ে না। তবে এ বছর করোনার পরবর্তী সময়ে দুর্গা পুজো থেকে শুরু করে প্রায় সমস্ত পুজোই জাঁকজমকের সাথে হচ্ছে। কোচবিহার জেলায় হাতেগোনা যে কয়টি জগদ্ধাত্রী পুজো করা হয়ে থাকে তার মধ্যে চান্দামারী এলাকার এই জগদ্ধাত্রী পুজো অন্যতম।

+
মৌমাছির

মৌমাছির দেশ পুজোর থিম

#কোচবিহার : কোচবিহার জেলায় জগদ্ধাত্রী পুজোর খুব একটা জাঁকজমক চোখে পড়ে না। তবে এ বছর করোনার পরবর্তী সময়ে দুর্গা পুজো থেকে শুরু করে প্রায় সমস্ত পুজোই জাঁকজমকের সাথে হচ্ছে। কোচবিহার জেলায় হাতেগোনা যে কয়টি জগদ্ধাত্রী পুজো করা হয়ে থাকে তার মধ্যে চান্দামারী এলাকার এই জগদ্ধাত্রী পুজো অন্যতম। গ্রাম্য এলাকার এই পুজো ৭ দিন ধরে চলে। অন্যান্য বছরে এখানে জগদ্ধাত্রী পুজোর থিম সেরকম একটা চোখে না পড়লেও। এবছর তারা আকর্ষণীয় থিমের মাধ্যমে সকলের নজর কেড়ে নিতে চলেছে।
কোচবিহার জেলার এই জগদ্ধাত্রী পুজোয় এবছরের থিম মৌমাছিদের দেশে। পুজো কমিটির পরিচালক বিনয় মোদক বলেন, "দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে আমরা এখানে এই জগতে পুজোর আয়োজন করে আসছি। কুড়ি বছর আগে আমার হাতেই এই পুজোর সূচনা করা হয়েছিল। তখন এলাকার ছোটদের নিয়ে এই পুজোর আয়োজন করেছিলাম আমি। বর্তমানে এই পুজোর আয়োজন শুরুর সময় থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন রীতিমতো থিমের মাধ্যমে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় এখানে।
advertisement
আরও পড়ুনঃ জমি বিবাদের জেরে পুলিশের উপর দাদাগিরি স্থানীয় নেতার
বছর আমাদের এখানের পুজোর বাজেট রয়েছে আনুমানিক প্রায় থেকে লক্ষ টাকা। স্বল্প বাজেটের গ্রাম্য পরিবেশের এই পুজোর জাঁকজমক দেখলে অনেকেই তাক লেগে যাবেন। আমরা আগামীতে এর চাইতেও আরো অনেক বেশি ভালো করে পুজোর আয়োজন করতে চাই।" কোচবিহারের চান্দামারী এলাকায় গ্রাম্য পরিবেশে এই জগদ্ধাত্রী পুজো অনেকটাই জাঁকজমক পূর্ণ করা হয়ে থাকে। এই পুজো উপলক্ষে এখানে সাত দিনব্যাপী একটি মেলাও বসতে দেখা যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কোচবিহার ক্যান্সার সেন্টারের ভবিষ্যৎ অথৈ জলে! কী এমন হল!
সার্কাস থেকে শুরু করে প্রায় সমস্ত ধরনের দোকান এই মেলায় থাকে। বিপুলসংখ্যক দর্শনার্থী পুণ্যার্থীরা জগদ্ধাত্রী পুজোর সময় এই চান্দামারী এলাকায় ভিড় করেন। স্বল্প বাজেটে গ্রাম্য এলাকার পুজো শুধুমাত্র কোচবিহারবাসির নয়, আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় বাইরের প্রচুর মানুষদের।
advertisement
 
 
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: জগদ্ধাত্রী পুজোয় চান্দামারির এবারের থিম 'মৌমাছির দেশ'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement