advertisement

Cooch Behar News: সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যুতে আচমকাই উত্তপ্ত তুফানগঞ্জ

Last Updated:

কয়েকদিনের হালকা বৃষ্টির জেরে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে কোচবিহারের বিভিন্ন এলাকায়। এবার সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধা মহিলার।

বৃদ্ধার মৃত্যুতে হাসপাতালের চিকিৎসায় গাফিলতির অভিযোগ
বৃদ্ধার মৃত্যুতে হাসপাতালের চিকিৎসায় গাফিলতির অভিযোগ
#কোচবিহার : কয়েকদিনের হালকা বৃষ্টির জেরে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে কোচবিহারের বিভিন্ন এলাকায়। এবার সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধা মহিলার। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১নংব্লকের নতুন বাজার এলাকায়। বছর ৫২-এর ওই মহিলার নাম সন্ধ্যা বাগচী। বৃদ্ধার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মৃত বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। এ বিষয়ে হাসপাতাল সুপার জানিয়েছেন, "অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।“
তবে মৃত বৃদ্ধার ছেলে উজ্জ্বল বাগচী জানান, "গতকাল আমার মাকে সাপে কামড়ালেতাকে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে তাকে নিয়ে আসার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষের তীব্র গাফিলতি চোখে পড়ে চিকিৎসার মধ্যে। হাসপাতালে নিয়ে আসার ১৫ থেকে ২০ মিনিটের মাথায় আমার মা মারা যান।
advertisement
আরও পড়ুনঃ রাত জেগে চলছে প্রতিমা তৈরির কাজ! কর্মব্যস্ততা তুঙ্গে প্রতিমা শিল্পীদের
তাকে কোনরকম অ্যান্টিভেনম দেওয়া হয়নি। উল্টে বিষ যাতে উপরে না ওঠে সেই জন্য পায়ের মধ্যে যে দড়ি দিয়ে বাধা হয়েছিল সেটাও কেটে দেওয়া হয়। সব মিলিয়ে চুড়ান্ত পর্যায়ের চিকিৎসায় গাফিলতি করা হয় আমার মায়ের ক্ষেত্রে। যে কারণে আমার মা কে বাঁচানো সম্ভব হল না। আমি এর সঠিক বিচার চাই।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ ২টি নতুন পাম্প হাউস পেল নগরবাসী, খুশি সবাই
এমনই অভি‌যোগ করেছেন মৃতার আত্মীয়রা। থানা সূত্রে খবর, 'এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বর। ঘটনার খবর থানায় আসা মাত্রই থানার পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই ঘটনার ফলে সাময়িক বাক-বিতন্ডা চলতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর আত্মীয় স্বজনদের মধ্যে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি হাসপাতাল চত্বরে। তবে চিকিৎসার গাফিলতিতে এই মৃত্যুর বিষয়কে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতাল চত্বরে।
advertisement
 
 
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যুতে আচমকাই উত্তপ্ত তুফানগঞ্জ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement