advertisement

কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন রাহুল গান্ধি

Last Updated:

কর্ণাটক বিধানসভা নির্বাচনের কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন সভাপতি রাহুল গান্ধি ৷ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সহ দলের কর্মীদের নিয়ে ইস্তাহার প্রকাশ করেন তিনি ৷

#বেঙ্গালুরু: কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন সভাপতি রাহুল গান্ধি ৷ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-সহ দলের কর্মীদের নিয়ে ইস্তাহার প্রকাশ করেন তিনি ৷
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন গতবারের নির্বাচনী প্রতিশ্রুতি বেশিরভাগই পালন করেছে দল ৷ এবারও তাঁরা ক্ষমতায় ফিরলে উন্নত পরিষেবা ও উন্নয়নের ওপরই জোর দেবেন ৷ কর্ণাটকের মানুষের কণ্ঠস্বরই কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন রাহুল ৷
advertisement
রাহুল একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছেন ওদের মতো আমরা মানুষের ওপর নিজেদের দর্শন চাপিয়ে দিই না। বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দেয় ৷ বিজেপি ও সংঘ পরিবারকে একযোগে আক্রমণ করে বলেছেন বিজেপির নির্বাচনী ইস্তাহার তৈরি করেন দু-তিনজন মিলে ৷
কর্ণাটক বিধানসভা নির্বাচন আগামী ১২ মে, ফলাফল ১৫ মে ৷ তাই এই মুহূর্তে সবারই নজরে দেশের দক্ষিণ প্রান্তের এই রাজ্য ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন রাহুল গান্ধি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement