advertisement

রাজ্যে এবার নয়া প্রকল্প ‘আলোশ্রী’, ট্যুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

রিনিউয়েবল এনার্জি ডে-তে সরকারের নয়া প্রকল্প আলোশ্রী

#কলকাতা: কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের বহুল সাফল্যের পর মমতা সরকারের নয়া প্রকল্প আলোশ্রী ৷ সোমবার ট্যুইট বার্তায় এই নয়া প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রকল্পে সৌরবিদ্যুত প্রকল্পে বিনিয়োগ করবে রাজ্য সরকার ৷
আরও পড়ুন 
advertisement
রিনিউয়েবল এনার্জি ডে-তে ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারি প্রকল্প আলোশ্রী-তে সমস্ত সরকারি দফতর ও সরকারি স্কুলের ছাদে সোলার প্যানেল তৈরি করা হবে ৷ এর থেকে উৎপাদিত সৌরবিদ্যুতের মাধ্যমে পরিবেশ বান্ধব আলো জ্বালানো সম্ভব হবে ৷ দূষণ ও খরচ কমাতে আলোশ্রী-র মাধ্যমে পরিবেশ বান্ধব শক্তির উপর জোর দিতে চাইছে রাজ্য ৷
advertisement
আরও পড়ুন 
নবান্ন সূত্রে খবর, সরকারি দফতর ও স্কুলগুলির লম্বা বিদ্যুতের বিল মেটাতে রাজ্য সরকারের বহু টাকা খরচ হয় ৷ সেই খরচ কমাতেই সৌর বিদ্যুতের মতো অপ্রচলিত শক্তিতে বিনিয়োগ করতে চায় রাজ্য ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যে এবার নয়া প্রকল্প ‘আলোশ্রী’, ট্যুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement