advertisement

কমবে কি পেট্রোপণ্যের দাম? মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বৈঠক

Last Updated:

পেট্রোপণ্য অগ্নিমূল্যের ফলে পাল্লা দিয়ে চড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী৷ আজ বেলা ১টায় খাদ্যভবনে হবে এই বিশেষ বৈঠক৷

#কলকাতা: পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে হুহু করে৷ পেট্রোপণ্য অগ্নিমূল্যের ফলে পাল্লা দিয়ে চড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী৷ আজ বেলা ১টায় খাদ্যভবনে হবে এই বিশেষ বৈঠক৷ কৃষি বিপণন দফতরের উদ্যোগে এই বৈঠকে কোন সমাধান সূত্র মেলে কিনা, সেটাই দেখার৷ কোন মন্ত্রবলে বাজারের চড়া দামে লাগাম টানতে পারে সরকার, সেই অপেক্ষায় আম বাঙালি৷
গতকালই রাজ্যের ট্রাক ও বাস মালিক সংগঠেনের বৈঠক লাগাতার ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৮জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে হাটতে চলেছে ট্রাক মালিক সংগঠন৷ বাস ভাড়া বৃদ্ধির দাবিও উঠছে বৈঠক থেকে৷ ২৯তারিখ শহরে মিছিলের ডাক দিয়েছে বাস মালিক সংগঠন৷ পেট্রোল, ডিজেলের দামে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কর হঠানোর দাবি জানিয়েছে তারা৷
advertisement
advertisement
অন্যদিকে এইভাবে অনিয়ন্ত্রিত দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূলও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কমবে কি পেট্রোপণ্যের দাম? মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বৈঠক
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement