advertisement

টাকা নেওয়ার স্টিং অপারেশন

Last Updated:

নির্বাচন শেষ ৷ কিন্তু বিতর্ক থামেনি ৷ ফের নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে নারদ স্টিং অপারেশন বিতর্ক ৷ নারদকাণ্ডে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নির্বাচন শেষ ৷ কিন্তু বিতর্ক থামেনি ৷ ফের নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে নারদ স্টিং অপারেশন বিতর্ক ৷ নারদকাণ্ডে  তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নে শুক্রবার বিশেষ বৈঠক শেষে নারদ স্টিং কাণ্ডের সত্যতা খতিয়ে দেখতে কলকাতা পুলিশের হাতে তদন্তভার তুলে দিলেন মুখ্যমন্ত্রী ৷
রাজ্যে  বিধানসভা নির্বাচনের মুখে প্রকাশিত হওয়া নারদ ভিডিও ক্লিপ রাজনৈতিক মহলে বিতর্কের ঢেউ তোলে ৷ ভিডিও ক্লিপটিতে তৃণমূলের ১১ জন শীর্ষ নেতা- নেত্রীদের লক্ষ লক্ষ টাকা নিতে দেখা যায় ৷ এই ক্লিপ নিয়েই ভোটের আগে তৈরি হয় প্রবল বিতর্ক ৷ শাসক দলের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানান বিরোধীরা ৷
এবার বিরোধীদের পাল্টা চাপ দিতে কি সরকারের এটি কৌশলী পদক্ষেপ? উঠছে প্রশ্ন ৷
advertisement
advertisement
দক্ষিণের  সংবাদ সংস্থা নারদ ডট কম  দাবি করেন, এই ভিডিও একদম খাঁটি ৷ ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই স্টিং অপারেশনটি তারা করেছিলেন বলে দাবি করেন সংস্থার কর্ণধার ম্যাথু স্যামুয়েল ৷
ভিডিও  ক্লিপের ফরেনসিক রিপোর্ট এসে গিয়েছে ৷ লোকসভায় নীতি কমিটির কাছেও পৌঁছেছে নারদকাণ্ড ৷ অভিযুক্ত সাংসদদের কাছে পৌঁছে গিয়েছে চিঠি ৷ তাই তদন্তের ফল যাই বেরোক তার আঁচ আর সরকার বা দলের গায়ে পড়বে না ৷
view comments
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
টাকা নেওয়ার স্টিং অপারেশন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement