advertisement

তিন ব্যাঙ্কের সংযুক্তিকরণে ছাড়পত্র দিয়ে দিল মন্ত্রিসভা

Last Updated:

কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশংকর প্রসাদের কথায়, 'এই সংযুক্তিকরণে ব্যাঙ্ক কর্মীদের চাকরির শর্তে কোনও প্রভাব পড়বে না৷ কোনও কর্মীকে ছাঁটাই করা হবে না৷'

#নয়াদিল্লি: দেশের ব্যাঙ্কিংয়ের ইতিহাসে প্রথম ব্যাঙ্ক সংযুক্তিকরণে অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ বিজয়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা ও দেনা ব্যাঙ্কের সংযুক্তিকরণে বুধবার ছাড়পত্র দিয়ে দিল মোদি মন্ত্রিসভা৷
কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশংকর প্রসাদের কথায়, 'এই সংযুক্তিকরণে ব্যাঙ্ক কর্মীদের চাকরির শর্তে কোনও প্রভাব পড়বে না৷ কোনও কর্মীকে ছাঁটাই করা হবে না৷'
এই সংযুক্তিকরণের পর দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্কের সঙ্গে শেয়ার রেশিও কী ভাবে ভাগ হবে, তাও চূড়ান্ত করে ফেলেছে ব্যাঙ্ক অফ বরোদা৷
advertisement
অ্যামালগ্যামেশন স্কিম অনুসারে, প্রতি হাজার শেয়ারে ব্যাঙ্ক অফ বরোদার ৪০২ ইক্যুইটি শেয়ার পাবে বিজয়া ব্যাঙ্ক৷ ব্যাঙ্ক অফ বরোদার প্রতি ১ হাজার শেয়ারে ১১০টি ইক্যুইটি শেয়ার পাবে দেনা ব্যাঙ্ক৷ বিজয়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরোদার সংযুক্তিকরণের সিদ্ধান্ত গত বছর সেপ্টেম্বরে ঘোষণা করেছিল কেন্দ্র৷
advertisement
বুধবার বম্বে স্টক এক্সচেঞ্চে বাজার বন্ধের সময় ব্যাঙ্ক অফ বরোদার শেয়ারের দাম ছিল ১১৯.৪০ টাকা৷ বিজয়া ব্যাঙ্কের শেয়ারের দাম ছিল ৫১.০৫ টাকা ও দেনা ব্যাঙ্কের শেয়ারের দাম ছিল ১৭.৯৫ টাকা৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
তিন ব্যাঙ্কের সংযুক্তিকরণে ছাড়পত্র দিয়ে দিল মন্ত্রিসভা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement