advertisement

Agriculture News: সুন্দরবনে অসময় ফলছে শীতের বিদেশি ফসল! লাভের মুখ দেখছে কৃষক

Last Updated:

সুন্দরবনে মরশুমে বাইরে ফলছে বিদেশি শীতের ফসল। আধুনিক চাষপদ্ধতিতে উৎপাদন বাড়িয়ে ভাল লাভ করছেন কৃষকরা।

+
সুন্দরবনে

সুন্দরবনে অসময় ফলছে শীতের বিদেশি ফসল!

দক্ষিণ ২৪ পরগনা: আপনার নিজের জমিতে অনেক ধরনের চাষ করেছে তবে সেভাবে লাভের মুখ দেখতে পাননি। শুধু আপনার এই পড়ে থাকা কয়েক বিঘা জমিতে ব্রকলি চাষ করে আয়ের দিশা দেখতে পারেন। বর্তমানে শীতকালীন সবজির মধ্যে ব্রকলি বেশ পরিচিত। ফুলকপির মতো দেখতে এ সবুজ রঙের সবজিটি পুষ্টিগুণে সমৃদ্ধ ও খেতে সুস্বাদু ।
কয়েক বছর আগেও এদেশে এই সবজির প্রচলন ছিল না। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এটি উৎপাদন করা হয়। যদিও আগে সেভাবে সুন্দরবনের মাটিতে ব্রকলি চাষ দেখতে পাওয়া যেত না। যদিও কয়েকজন চাষী পরীক্ষামূলকভাবে চাষ করার পর তারা সফলতা অর্জনের পর সুন্দরবন মাটিতে বেড়েছে এই ব্রকলি চাষ।
advertisement
advertisement
শুধুমাত্র আর্থিক মুনাফা নয় তার পাশাপাশি ব্রকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ক্ষতিকর ফ্রি-র‍্যাডিক্যালস দূর করে। ব্রকলিতে ফাইবারের পরিমাণ বেশি হওয়াতে এটি দেহের খারাপ কোলেস্টেরল এলডিএলকে প্রতিহত করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। ওজন কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখে।
advertisement
কিভাবে চাষ করবেন তা জেনে নিন প্রায় সব জমিতে চাষ করা যায়। জমি সমতল হতে হবে এবং উচু হতে হবে। জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে।তবে নিচু জমিতে ও ব্রকলি চাষ করা যায়, সেক্ষেত্রে জমিতে যেন জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
ব্রকলি রোপন করার সবচেয়ে উপযুক্ত সময় হল শীতকালে। তবে এখন সারা বছরই চাষ করা যাচ্ছে বেশি আর্থিক মুনাফা পাওয়ার জন্য এগিয়ে আসছেন চাষিরা।
advertisement
ব্রকলি গাছের চারা রোপন করার আগে জমি ভাল ভাবে চাষের জন্য উপযোগী করে নিতে হবে।প্রস্তুত করার পর প্রয়োজনীয় রাসায়নিক সার মিশিয়ে দিতে হবে। চারা রোপন করার সময় খেয়াল রাখতে হবে চারার গোড়া যেন কোনভাবে পচন না আসে । প্রয়োজনে জল সেচ দিতে হবে। ভাল ফলন পেতে হলে জমিতে প্রয়োজনীয় সেচ প্রয়োগ করতে হবে। তাই ব্যবসার ক্ষেত্রে এই ব্রকলি চাষ ভীষণ উপকারী।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: সুন্দরবনে অসময় ফলছে শীতের বিদেশি ফসল! লাভের মুখ দেখছে কৃষক
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement