advertisement

ফের কবে ব্যাপক ছাড় ফ্লিপকার্টে ?

Last Updated:

এখন অনলাইন মার্কেটের চাহিদা বিপুল ৷ মানুষ সময়ে পেলেই অনলাইন শপিং করে থাকে ৷

#কলকাতা: এখন অনলাইন মার্কেটের চাহিদা বিপুল ৷ মানুষ সময়ে পেলেই অনলাইন শপিং করে থাকে ৷ পুজোর জামাকাপড় এবং অন্যান্য জিনিসপত্র কেনার বিষয়টা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বাঙালিরা ৷ কিন্তু এসবের মধ্যেও তাঁরা খোঁজ রাখছেন অনলাইনে নিজের পছন্দের সামগ্রীর দাম কমল কি না ৷  স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বেশ কিছুদিন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে চলল ব্যাপক সেল ৷ ঠিক একই ধরণের সেল আবার কবে পাওয়া যাবে ? সেটাই প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে ৷ সেই উত্তরটা দিয়েছে সংস্থা ৷
ফ্লিপকার্ট তাদের পরবর্তী বিগ বিলিয়ন সেলের তারিখ ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছে। তবে সেটা অবশ্য পুজোর ঠিক পরেই ৷ আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী এই বিগ বিলিয়ন সেল চলবে ফ্লিপকার্টে। এই বিগ বিলিয়ন সেল ‘ফ্লিপকার্ট’ এবং ‘মিন্ত্রা’ এই দুটি সাইটেই পাওয়া যাবে।
দিওয়ালির কথা মাথায় রেখেই ফ্লিপকার্টের হেড অফ কমার্স মুকেশ বনশল জানিয়েছেন যে, ‘‘ অক্টোবর মাসে আমাদের দেশের বেশিরভাগ মানুষ কেনাকাটা করেন। মোবাইলের মাধ্যমে ৭৫ শতাংশ মানুষ এখন জিনিস কেনেন। সে কারণেই প্রধাণত এই সময়ে বিগ বিলিয়ন অফার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷ ’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের কবে ব্যাপক ছাড় ফ্লিপকার্টে ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement