advertisement

Sugarcane Jaggery: শীতের মরশুমে শুধু নলেন গুড় নয়, বাজার কাঁপাচ্ছে আখের গুড়ও! হাজার হাজার টাকা লাভের মুখ দেখে আহ্লাদে আটখানা চাষিরা

Last Updated:

West Medinipur News Sugarcane Jaggery: আখের গুড়ের বড় উৎস জঙ্গলমহলের কেশিয়াড়ি ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী একাধিক গ্রাম। নদীর পলিমাটি ও অনুকূল পরিবেশে এই এলাকায় বহু বছর ধরেই আখ চাষ হয়ে আসছে। শীত নামতেই সেই আখ থেকেই শুরু হয় গুড় তৈরির ব্যস্ততা।

+
চলছে

চলছে গুড় তৈরি 

কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: শীতকাল এলেই বাঙালির ঘরে ঘরে পিঠে-পুলির আয়োজন, আর তার অবিচ্ছেদ্য সঙ্গী গুড়। নলেন গুড়ের পাশাপাশি শীতকালে বিশেষ চাহিদা থাকে আখের গুড়েরও। এই আখের গুড়ের বড় উৎস জঙ্গলমহলের কেশিয়াড়ি ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী একাধিক গ্রাম। নদীর পলিমাটি ও অনুকূল পরিবেশে এই এলাকায় বহু বছর ধরেই আখ চাষ হয়ে আসছে। শীত নামতেই সেই আখ থেকেই শুরু হয় গুড় তৈরির ব্যস্ততা।
চাষের জমি থেকে আখ কেটে এনে প্রথমে তা রস পেষাইয়ের মেশিনে দেওয়া হয়। মেশিনের মাধ্যমে আখ পিষে বের করা হয় রস। এরপর বড় কড়াইয়ে আগুন জ্বালিয়ে সেই আখের রস দীর্ঘক্ষণ ফোটানো হয়। ধীরে ধীরে রস ঘন হয়ে চিটালো আকার নিলে তা নামিয়ে রাখা হয় বিশেষ মাটির পাত্রে। ঠান্ডা হলে সেই রসই পরিণত হয় সুস্বাদু আখের গুড়ে। এই গুড় শুধু জেলাতেই নয়, পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতেও বিক্রি হয় বলে জানান চাষিরা।
advertisement
advertisement
চাষিদের হিসাব অনুযায়ী, এক বিঘা জমিতে আখ চাষ থেকে শুরু করে পেষাই পর্যন্ত মোট খরচ পড়ে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। সার, ওষুধ, শ্রমিক মজুরি-সহ অন্যান্য খরচ বাদ দিয়ে প্রতি বিঘা জমি থেকে আয় হয় প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকা। বাড়ি থেকে খুচরো এবং পাইকারি ধরে বিক্রি হচ্ছে। কেশিয়াড়ি ব্লকের দীপা, বেনাডিহা, কুলবনি-সহ সুবর্ণরেখা নদী তীরবর্তী একাধিক গ্রামে আখের গুড় প্রস্তুত করেন কৃষকেরা। ধান চাষের জমিতে আখের চাষ, আখের গুড় উৎপাদন অনেক কৃষকের কাছেই লাভজনক হয়ে উঠেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে সম্প্রতি নদী তীরবর্তী এলাকায় বারবার হাতির হানায় আখ চাষে কিছুটা ভাটা পড়েছে। বহু চাষিই ক্ষতির আশঙ্কায় নদীর ধারে আখ চাষ কমিয়েছেন। তবুও ধান চাষের জমিতে আখ লাগিয়ে এবং তা থেকে গুড় তৈরি করে লাভের মুখ দেখছেন অনেক কৃষক। সব মিলিয়ে, শীতের মরশুমে জঙ্গলমহলের আখের গুড় শুধু স্বাদের নয়, গ্রামীণ অর্থনীতিরও এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Sugarcane Jaggery: শীতের মরশুমে শুধু নলেন গুড় নয়, বাজার কাঁপাচ্ছে আখের গুড়ও! হাজার হাজার টাকা লাভের মুখ দেখে আহ্লাদে আটখানা চাষিরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement