advertisement

Business Idea: তাক লাগানো বিজনেস আইডিয়া, বাড়িতে বসেই মেদিনীপুরের যুবতী বানাচ্ছেন অভিনব সামগ্রী! লুফে নিচ্ছেন ক্রেতারা, লাভ অঢেল

Last Updated:

West Medinipur Business Idea: স্বাভাবিকভাবে রেজিন এবং সামান্য রং দিয়ে অনায়াসে বাড়িতে থেকে অন্যান্য কাজের পাশাপাশি উপার্জন করা সম্ভব। তারই দিশা দেখাচ্ছেন এই যুবতী।

+
শ্রাবণী

শ্রাবণী দে

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বর্তমান দিনে চাহিদাতে এসেছে বদল। কাঠের কাঁচের ফ্রেমে আপনার প্রিয় মুহূর্তকে একটা ফ্রেমে বন্দি করে রাখা নয়, সারা জীবনের জন্য তাকে সংরক্ষণের এক নতুন দিশা দেখিয়েছে রেজিন। বিয়ের প্রিয় ফুলের মালা, গাছ কৌটো কিংবা কোনও প্রিয় জিনিস আজীবন সংরক্ষণ করে রাখা যাবে সামান্য খরচে। বাড়িতে বসেই সামান্য উপকরণ দিয়ে হবে এই কাজ। সম্প্রতি এক যুবতী নিজে যেমন এই ব্যবসা শুরু করেছেন তেমনই অন্যদের সামান্য পারিশ্রমিকের বিনিময়ে শিখিয়ে দিচ্ছেন, পাশাপাশি স্বনির্ভর করে তুলছেন অন্যান্য মহিলা থেকে কলেজ ছাত্রীদের। শুধু ফটো ফ্রেম, প্রিয় জিনিস সংরক্ষণ করে রাখা নয়, এর সঙ্গে বিভিন্ন ধরনের কাস্টমাইজড জুয়েলারি তৈরি কৌশলও শিখিয়ে দিচ্ছেন তিনি।
এই সকল জিনিসের বাজারদর রয়েছে বেশ। সম্প্রতি এই জিনিসের চাহিদা বেড়েছে বাজারে। ধীরে ধীরে নিজের পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী করে তুলছেন তিনি। সোনার গয়না ছেড়ে, অধিকাংশ মেয়ে-মহিলারা হ্যান্ডমেড জুয়েলারি দিকে ঝুঁকেছেন। বর্তমানে হ্যান্ডমেড কাস্টমাইজড জুয়েলারি বাজার রয়েছে বেশ। তবে এর পাশাপাশি চাহিদা বেড়েছে রেজিন আর্ট জুয়েলারির। কিংবা প্রিয় মুহুর্তের ছবি অথবা, বিভিন্ন প্রিয় জিনিসের সংরক্ষণের ইচ্ছে সকলের। তবে এক যুবতী বেশ কয়েক মাস ধরেই করছে এই কাজ। এই জিনিস করে প্রতি মাসে স্বনির্ভর হচ্ছে সে শুধু তাই নয় গ্রামীণ মেয়ে এবং মহিলাদের শিখিয়ে দিচ্ছেন। নিজের পাশাপাশি স্বনির্ভরের দিশা দেখাচ্ছেন তিনি।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ এলাকার বাসিন্দা শ্রাবণী দে। বেশ কয়েক মাস ধরেই তিনি রেজিন, বিভিন্ন রং দিয়ে নানা জিনিস তৈরি করছেন। তার মধ্যে রয়েছে পছন্দসই কানের দুল, গলার হার, চাবি রিং, রয়েছে ফটো ফ্রেম, যেখানে নিজের প্রিয় জিনিসকে সংরক্ষণ করে রাখতে পারা যাবে। বেশ কয়েক মাস ধরেই শুরু করেছেন এই ব্যবসা। বর্তমান দিনে এই রেজিনের ব্যবহার দিন দিন বাড়ছে। অল্প খরচে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে প্রিয় জিনিস।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেজিন দিয়ে তৈরি বিভিন্ন জিনিসের সর্বনিম্ন দাম রয়েছে ১৫০ টাকা, এরপর প্রতিটি জিনিস এবং কাস্টমাইজেশনের উপর দাম নির্ভর করছে। ইতিমধ্যেই গ্রামীণ মহিলাদের তিনি শিখিয়ে দিচ্ছেন রেজিনের বিভিন্ন জিনিস তৈরির পদ্ধতি। স্বাভাবিকভাবে রেজিন এবং সামান্য রং দিয়ে অনায়াসে বাড়িতে থেকে অন্যান্য কাজের পাশাপাশি উপার্জন করা সম্ভব। তারই দিশা দেখাচ্ছেন এই যুবতী।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: তাক লাগানো বিজনেস আইডিয়া, বাড়িতে বসেই মেদিনীপুরের যুবতী বানাচ্ছেন অভিনব সামগ্রী! লুফে নিচ্ছেন ক্রেতারা, লাভ অঢেল
Next Article
advertisement
West Bengal Weather Today: আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
  • আরও বাড়বে তাপমাত্রা !

  • আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement