advertisement

মে ও জুন মাসে কর্মীদের চার দিন বিনা বেতনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত Vistara-র !

Last Updated:

লকডাউনের সময়ে সংস্থার নগদের সংস্থান ঠিক রাখতেই এই পদক্ষেপ ৷

#নয়াদিল্লি: করোনার জেরে অন্যান্য অনক শিল্পের মতোই বিমান শিল্পের এখন চরম খারাপ অবস্থা ৷ গত এক মাসেরও বেশি সময় ধরে যাত্রী বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়েছে দেশের অধিকাংশ বিমান সংস্থাগুলিই ৷ প্রত্যেক সংস্থাই তাই কর্মীদের বেতন ছাঁটাই বা অন্যান্য বিষয়ে খরচ কীভাবে কমানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছে ৷ টাটা সন্স ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভিস্তারাও এবার কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠানোর কথা ঘোষণা করল ৷ মে ও জুন মাসে সংস্থার প্রায় ১২০০ কর্মীকে মাসে চার দিনের জন্য ছুটিতে পাঠাবে ভিস্তারা ৷ লকডাউনের সময়ে সংস্থার নগদের সংস্থান ঠিক রাখতেই এই পদক্ষেপ ৷
advertisement
advertisement
ভিস্তারার পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের সময়সীমা দেশে আরও বেড়ে যাওয়ায় কেন্দ্রের ঘোষণা করা না পর্যন্ত দেশে বন্ধ রয়েছে যাত্রী বিমান পরিষেবা ৷ এই সময়টা কোনও আয় নেই সংস্থার ৷ কিন্তু তা সত্ত্বেও কর্মীদের চাকরি কীভাবে বাঁচানো যায়, তার আপ্রাণ চেষ্টা করছে ভিস্তারা ৷ তার জন্য সংস্থার অন্যান্য ক্ষেত্রে খরচ কমানোর বিষয়টা দেখা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মে ও জুন মাসে কর্মীদের চার দিন বিনা বেতনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত Vistara-র !
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জ্যেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement