advertisement

SIR in West Bengal: SIR-এর তালিকায় কী কী ভুল আছে? জেলাশাসকদের গ্রিন সিগন্যাল পেলেই বড় সিদ্ধান্ত নেবে কমিশন! অপেক্ষা শুধু শনিবারের

Last Updated:

SIR in West Bengal: রাজ্যে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। ২৮ ফেব্রুয়ারি কী হবে? এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বড় সিদ্ধান্ত কমিশনের।

২৮-এ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের আগে শুরু হল নমুনা যাচাই (ফাইল ছবি)
২৮-এ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের আগে শুরু হল নমুনা যাচাই (ফাইল ছবি)
কলকাতা: ২৮-এ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের আগে শুরু হল নমুনা যাচাই। বুথ ভিত্তিক তালিকা দিয়ে শুরু হল নমুনা যাচাই। জেলাশাসকদের কাছে দেওয়া তালিকা থেকে যাচাই করে জানাতে হবে তালিকায় ভুল আছে নাকি ঠিক আছে।
জেলাশাসকদের তরফে সম্মতি দেওয়ার পরই বুথভিত্তিক ভোটার তালিকা ছাপানোর প্রক্রিয়া শুরু করার সম্মতি দেবে নির্বাচন কমিশন জেলাশাসকদের। মূলত তালিকায় কোনও ভুল আছে নাকি, মৃত ভোটার তালিকায় আছে কি না, তার নমুনা যাচাই জেলাশাসকদের করতে বলল কমিশন।
বৃহস্পতিবার দুপুর ১টার পর থেকেই জেলাশাসকদের দেওয়া নির্দিষ্ট ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নমুনা যাচাই করতে বলা হয়েছে জেলাশাসকদের, বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আমার প্রয়াত মা’কেও টেনে নামানো হয়েছে’, চরম যন্ত্রণায় সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ালেন ইমন চক্রবর্তী! কেন?
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) জটিলতা কাটাতে বৃহস্পতিবার আবার বৈঠকে বসেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এই বৈঠকে ছিলেন, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত। প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়।
advertisement
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শেষ পর্যায়ের কাজের একটা বড় অংশের ভার বিচার বিভাগের উপর দিয়েছে সুপ্রিম কোর্ট। গত শুক্রবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, এসআইআরের কাজে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে, সেগুলির নিষ্পত্তি করবেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত আধিকারিকেরা!
আরও পড়ুন: বেড়াতে যাওয়ার মুহূর্তে ছুটি বাতিল করল বস, বিমানবন্দরে দাঁড়িয়ে মহিলা কর্মীর প্রতিক্রিয়া শুনে হতভম্ব সকলে! আপনি?
রাজ্যে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও, এখনই ভোটারদের নাম বাদের হিসাব মিলবে না। আগামী শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, ২৮ তারিখের পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। পরবর্তী কালে সেগুলিকেও চূড়ান্ত তালিকা হিসাবে ধরা হবে। ফলে মোট কত নাম বাদ গেল, একেবারে সেই তালিকা ধরে হিসাব করতে হবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in West Bengal: SIR-এর তালিকায় কী কী ভুল আছে? জেলাশাসকদের গ্রিন সিগন্যাল পেলেই বড় সিদ্ধান্ত নেবে কমিশন! অপেক্ষা শুধু শনিবারের
Next Article
advertisement
The Kerala Story 2: আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
  • কেরল হাইকোর্ট বিতর্কিত ছবিটির উপর ১৫দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে

  • সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে প্রশ্ন তুলেছে কোর্ট

  • কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিক্যুয়েলটিকে "মিথ্যা প্রচার" বলছেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement