advertisement

এই সঙ্কটে ১০০ শতাংশ টাকাই ফেরত দিতে চাই, অর্থমন্ত্রীকে মালিয়ার অফার

Last Updated:

সবাইকে বাড়ি থাকার অনুরোধ জানিয়ে মালিয়ার ট্যুইট, 'সবাই বাড়িতে পরিবারের সঙ্গে আনন্দে কাটান৷ আমিও তা-ই করছি৷ আমাদের প্রত্যেকেই কমবেশি সাহসী৷ কিন্তু এক অচেনা, অজানা শত্রুকে চ্যালেঞ্জ করাটা বুদ্ধিমানের হবে না৷ এটা পুলওয়ামা বা কার্গিল নয়৷'

#নয়াদিল্লি: কিংফিশারের থেকে প্রাপ্য বকেয়া ঋণের সব টাকা তিনি চোকাতে চান৷ করোনার এই সঙ্কটে তাঁর প্রস্তাব গ্রহণ করুক কেন্দ্রীয় সরকার৷ ব্যাঙ্কগুলিকে তিনি বকেয়া ঋণ মিটিয়ে দিতে চান৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে এমনই প্রস্তাব দিলেন বিজয় মালিয়া৷
advertisement
advertisement
বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালানোর অপরাধে ভারতে মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন মালিয়া৷ মঙ্গলবার একটি ট্যুইটে তিনি লেখেন, ভারতে লকডাউনচলায় তাঁর কোম্পানিগুলিতেও উত্‍পাদন বন্ধ রাখা হয়েছে৷ বিজয় মালিয়া লিখেছেন, 'আমি বারবার প্রস্তাব দিচ্ছি, কিংফিশারের থেকে প্রাপ্য সব টাকা ১০০ শতাংশ ফিরিয়ে দিতে চাই৷ কিন্তু না ব্যাঙ্ক টাকা নিতে চাইছে, না ইডি তাদের বক্তব্য জানাচ্ছে৷ আমার আশা, অর্থমন্ত্রী এই কঠিন সময়ে আমাদের কথা শুনবেন৷'
advertisement
advertisement
বিজয় মালিয়ার আরও বক্তব্য, 'গোটা দেশকে লকডাউন করে ভারত সরকার অভাবনীয় কাজ করেছে৷ আমরা তা সম্মান করি৷ আমার সব কোম্পানির কাজও বন্ধ রেখেছি৷ আমরা কর্মীদের বাড়ি পাঠিয়ে দিইনি৷ তাঁদের মাইনে দিচ্ছি৷ সরকার আমাদের সাহায্য করুক৷'
সবাইকে বাড়ি থাকার অনুরোধ জানিয়ে মালিয়ার ট্যুইট, 'সবাই বাড়িতে পরিবারের সঙ্গে আনন্দে কাটান৷ আমিও তা-ই করছি৷ আমাদের প্রত্যেকেই কমবেশি সাহসী৷ কিন্তু এক অচেনা, অজানা শত্রুকে চ্যালেঞ্জ করাটা বুদ্ধিমানের হবে না৷ এটা পুলওয়ামা বা কার্গিল নয়৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই সঙ্কটে ১০০ শতাংশ টাকাই ফেরত দিতে চাই, অর্থমন্ত্রীকে মালিয়ার অফার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement