advertisement

Union Budget 2026: শেয়ার বাজারে শোরগোল! বাজেটে বিদেশিদের জন্য পুরো দরজা খুলে দিলেন নির্মলা! ঝড় উঠবে শেয়ার বাজারে?

Last Updated:

Union Budget 2026: ব্যক্তিগত সীমা ৫% থেকে বাড়িয়ে ১০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় সংস্থাগুলির কতটা লাভ?

News18
News18
নয়াদিল্লি: ২০২৬-’২৭ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সরাসরি ভারতীয় শেয়ার বাজার থেকে শেয়ার কিনতে পারবেন বিদেশিরা! ভারতীয় সংস্থাগুলির কতটা লাভ? শেয়ার বাজার নিয়ে ‘বিরাট’ ঘোষণা।
advertisement
অর্থমন্ত্রী জানালেন, ভারতের বাইরে পোর্টফোলিয়ো বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে ইকুইটিতে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে। ব্যক্তিগত সীমা ৫% থেকে বাড়িয়ে ১০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে এই ধরনের সমস্ত বিনিয়োগকারীদের জন্য সম্মিলিত সীমা ১০% থেকে বাড়িয়ে ২৪% করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে ব্যক্তিগত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় সংস্থাগুলিতে আরও অর্থবহ অংশীদার হতে পারেন।
advertisement
নির্মলা বলেন, ‘‘আমরা এখন অনেক কম আমদানি নির্ভর। কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে।  সাধারণ মানুষদের প্রত্যাশা পূরণ করতে হবে। সকলের জন্য বিকাশ করতে হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। ১০ হাজার কোটি টাকা বায়োফার্মা প্রকল্পে দেওয়া হবে। বিশেষজ্ঞরা এদিকে নজর দেবেন। ভারতের ‘সেমিকন্ডাক্টর মিশন ২.০’ সেমিকন্ডাক্টরের জন্য সেমিকন্ডাক্টর সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ হবে৷ অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ুর দিকে বিশেষ নজর দেওয়া হবে। তৈরি করা হবে মেগা টেক্সটাইল পার্ক।‘‘
advertisement
২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটটি কেবল অর্থনৈতিক হিসেব-নিকেশ নয়, বরং ভারতের ভবিষ্যত উন্নয়ন পথের একটি নীতিগত মানচিত্র হিসেবে কাজ করবে। কর, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি-নির্ভর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বর্তমান বাজেটের মূল আকর্ষণ হতে পারে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। ২০২৪ সালে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার পর থেকে এই নিয়ে তৃতীয় বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2026: শেয়ার বাজারে শোরগোল! বাজেটে বিদেশিদের জন্য পুরো দরজা খুলে দিলেন নির্মলা! ঝড় উঠবে শেয়ার বাজারে?
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement