Russia Ukraine War: ইউক্রেনে জালে ঢাকা হচ্ছে ৪০০০ কিলোমিটার রাস্তা! কেন জানেন? শুনে আশ্চর্য হয়ে যাবেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Russia Ukraine War: রাশিয়ার ড্রোন হামলার হাত থেকে বাঁচতে অভিনব ব্যবস্থা করল ইউক্রেন। টানা ৪০০০ কিমি রাস্তা ঢেকে দেওয়া হল ড্রোনবিরোধী জালে।
কিয়েভ: রাশিয়ার ড্রোন হামলা থেকে বাঁচতে চার হাজার কিলোমিটার সড়ক জালে ঢেকে ফেলার লক্ষ্য নির্ধারণ করছে ইউক্রেন। যেসব এলাকায় সরাসরি যুদ্ধ চলছে, সেখানকার সড়কগুলোতে ড্রোনরোধী জাল বসানোর কাজ আরও জোরদার করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এই কাজ শেষ করতে চায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। গত বুধবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ এই তথ্য জানান।
ইউক্রেনের ভেতরে সামরিক রসদ সরবরাহের পথ ও ঘাঁটিগুলোতে ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছে রাশিয়া। ফেদোরভ জানান, গত এক বছরে উল্লেখযোগ্য পরিমাণ জাল স্থাপন করা হয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে এটি আরও বাড়ানো প্রয়োজন। রুশ ড্রোন মোকাবিলায় এবং সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে ইউক্রেনের বাজেটে প্রায় ৩ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
মূলত এই জালগুলো ড্রোনের প্রপেলার বা পাখা আটকে দেয়। ফলে ড্রোনগুলো মূল্যবান সামরিক সরঞ্জাম, সেনাসদস্য বা বেসামরিক লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই অকার্যকর হয়ে পড়ে। টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বার্তায় ফেদোরভ বলেন, ‘জানুয়ারি মাসে আমরা দৈনিক ৫ কিলোমিটার করে কাজ করছিলাম, ফেব্রুয়ারিতে তা বাড়িয়ে ১২ কিলোমিটারে উন্নীত করেছি। এতে সামরিক যাতায়াতব্যবস্থা আরও নিরাপদ হয়েছে এবং সম্মুখসারির এলাকাগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হচ্ছে।’
advertisement
ফেদোরভ বলেন, ‘মার্চ মাস থেকে আমরা প্রতিদিন ২০ কিলোমিটার করে রাস্তা জালের আওতায় আনার পরিকল্পনা করছি। বছর শেষে আমাদের লক্ষ্য চার হাজার কিলোমিটার অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করা।’ এ ছাড়া রাশিয়ার সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ ও সুমি এবং উত্তরের চেরনিহিভ অঞ্চলে প্রতিরক্ষাদুর্গ নির্মাণের কাজও দ্রুত শেষ করা হবে বলে জানান ইউক্রেনীয় এই মন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2026 12:25 PM IST










