advertisement

দাম কমছে ডায়বেটিস ও ক্যানসারের ১৭টি ওষুধের, তালিকায় ৭টি বিরল ওষুধের নামও... বাজেটে বড় ঘোষণা

Last Updated:

ক্যানসারের পাশাপাশি ৭টি বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধেরও আমদানি শুল্ক থেকে ছাড় পাবে। এর ফলে এই ওষুধগুলির দাম কমবে এবং রোগীদের চিকিৎসা ব্যয় কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

দাম কমছে ডায়বেটিস ও ক্যানসারের ১৭টি ওষুধের
দাম কমছে ডায়বেটিস ও ক্যানসারের ১৭টি ওষুধের
নয়াদিল্লি:  স্বাস্থ্যখাতে বড় স্বস্তি। ক্যানসার রোগীদের জন্য বড় স্বস্তির খবর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানান, ক্যানসারের ১৭টি ওষুধকে আমদানি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। ক্যানসারের পাশাপাশি ৭টি বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধেরও আমদানি শুল্ক থেকে ছাড় পাবে। এর ফলে এই ওষুধগুলির দাম কমবে এবং রোগীদের চিকিৎসা ব্যয় কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
নির্মলা বলেন, ‘‘আমরা এখন অনেক কম আমদানি নির্ভর। কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে।  সাধারণ মানুষদের প্রত্যাশা পূরণ করতে হবে। সকলের জন্য বিকাশ করতে হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। ১০ হাজার কোটি টাকা বায়োফার্মা প্রকল্পে দেওয়া হবে। বিশেষজ্ঞরা এদিকে নজর দেবেন। ভারতের ‘সেমিকন্ডাক্টর মিশন ২.০’ সেমিকন্ডাক্টরের জন্য সেমিকন্ডাক্টর সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ হবে৷ অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ুর দিকে বিশেষ নজর দেওয়া হবে। তৈরি করা হবে মেগা টেক্সটাইল পার্ক।‘‘
advertisement
২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটটি কেবল অর্থনৈতিক হিসেব-নিকেশ নয়, বরং ভারতের ভবিষ্যত উন্নয়ন পথের একটি নীতিগত মানচিত্র হিসেবে কাজ করবে। কর, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি-নির্ভর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বর্তমান বাজেটের মূল আকর্ষণ হতে পারে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। ২০২৪ সালে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। তার পর থেকে এই নিয়ে তৃতীয় বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা।
advertisement
খেলাধুলার ওপর বিশেষ নজর দেওয়া এবং ‘খেলো ইন্ডিয়া’ মিশনের ঘোষণার ফলে খেলাধুলার সরঞ্জাম সস্তা হতে পারে বলে আশা করা হচ্ছে।সস্তা হচ্ছে মোবাইল: Make-in-India উদ্যোগের ওপর জোর দেওয়ার ফলে ভারতে তৈরি স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির দামও কমবে বলে আশা করা হচ্ছে
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দাম কমছে ডায়বেটিস ও ক্যানসারের ১৭টি ওষুধের, তালিকায় ৭টি বিরল ওষুধের নামও... বাজেটে বড় ঘোষণা
Next Article
advertisement
Afghan Taliban Attack on Pakistan: পাক-আফগান লড়াই, এবার প্রতিশোধের হামলা চালাল তালিবান, বহু পাক নাগরিকের মৃত্যু, অশান্ত ডুরান্ড লাইন
পাক-আফগান লড়াই,প্রতিশোধের হামলা চালাল তালিবান,বহু পাক নাগরিকের মৃত্যু,অশান্ত ডুরান্ড লাইন
  • পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা শুরু করেছে আফগান তালিবান

  • বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী গোলাবর্ষণ পাক-আফগান সীমান্তে

  • আফগান সেনাবাহিনী এখন পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা করছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement