advertisement

Tod’s SpA-র পণ্য ভারতে বিক্রি করবে Reliance, দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি চুক্তিতে স্বাক্ষর

Last Updated:

সংস্থার পুরো কার্যপ্রণালী এবার থেকে দেখাশোনা করবে RBL। তাদের মূল লক্ষ্যই হল ইতালির ওই ব্র্যান্ডের জন্য এ দেশের শক্তিশালী বাজারে গড়ে তোলা।

Tod’s SpA-র পণ্য ভারতে বিক্রি করবে Reliance, দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি চুক্তিতে স্বাক্ষর
Tod’s SpA-র পণ্য ভারতে বিক্রি করবে Reliance, দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি চুক্তিতে স্বাক্ষর
#কলকাতা: ইতালীয় সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড (Reliance Brands Limited), সংক্ষেপে RBL। আর এর সঙ্গে এ দেশে শুরু হচ্ছে রিলায়েন্সের নতুন পথ চলা। সূত্রের খবর, ইতালির লাক্সারি ব্র্যান্ড Tod’s S.p.A.-র সঙ্গে দীর্ঘমেয়াদি সত্ত্বাধিকার চুক্তিতে সই করছে RBL। আর এর ফলে RBL ভারতীয় বাজারে Tod’s S.p.A.-র রিটেলার হিসাবে কাজ করবে।
Tod’s S.p.A.-র নানা পণ্য যেমন জতো, হাত ব্যাগ এবং অন্য নানা ধরনের অ্যাকসেসারিজ ভারতের বাজারে বিক্রি করার অধিকার থাকবে শুধু রিলায়েন্সের। ২০০৮ সাল থেকেই ভারতের বাজারে Tod’s-এর পণ্য বিক্রি করা হয়। এতদিন নয়াদিল্লির ডিএলএফ এম্পেরিও (DLF Emporio) এবং মুম্বইয়ের প্যালাডিয়াম (Palladium)-এর মতো মোনো ব্র্যান্ড স্টোর (Mono Brand Stores) এবং আজিও লাক্স (Ajio Luxe)-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মেই পাওয়া যেত Tod’s-এর বিলাস বহুল পণ্য।
advertisement
advertisement
জানা গিয়েছে, সংস্থার পুরো কার্যপ্রণালী এবার থেকে দেখাশোনা করবে RBL। তাদের মূল লক্ষ্যই হল ইতালির ওই ব্র্যান্ডের জন্য এ দেশের শক্তিশালী বাজারে গড়ে তোলা। তবে, এটাই প্রথম নয়, আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গেও এর আগেও গাঁটছড়া বেঁধেছে RBL, দেশের বাজারে নিয়ে এসেছে বিদেশের বিলাসজীবনের অবসর।
advertisement
রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দর্শন মেহতা (Darshan Mehta) বলেন, ‘‘উন্নত কারিগরি দক্ষতার সঙ্গে Tod’s মিশিয়ে নিয়েছে তাদের সমঝদার বাজার খোঁজার ক্ষমতা, তারই ফলে ইতালির এই সংস্থা সারা বিশ্বের বিলাসদ্রব্যের বাজারে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছে। এমন একটি নামী সংস্থার সঙ্গে অংশীদারিত্বে যেতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমরা চেষ্টা করব ভারতীয় বাজারে Tod’s-এর গুণমান, কারিগরি এবং আভিজাত্যকে আরও প্রসারিত করতে।’’
advertisement
Tod’s-এর জেনারেল ব্র্যান্ড ম্যানেজার কার্লো আলবার্তো বেরেতা (Carlo Alberto Beretta) বলেন, ‘‘ভারতের শীর্ষস্থানীয় বিলাসপণ্যের রিটেলার সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরাও খুশি। আমাদের বিশ্বাস, গুণমান এবং আধুনিকতার প্রতি এই দুই সংস্থার যে অনুরাগ তা এই অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’’
advertisement
TOD’S গ্রুপের পরিচিতি
প্রায় এক শতাব্দী আগে ইতালির কাসে দি’এতে (Casette D’Ete) একটি ছোট কারখানায় তৈরি হয়েছিল এই সংস্থা। তৈরি হত জুতো। প্রজন্মের পর প্রজন্ম ইতালিতে তৈরি জুতোই সারা বিশ্বে সরবরাহ করে এসেছে এই সংস্থা। ২০০০ সালের ৬ নভেম্বর এই সংস্থা মিলান স্টক এক্সচেঞ্জে (Milan Stock Exchange)-এ নাম তোলে। ২০১৩ সালে জুতোর সাম্রাজ্য পেরিয়ে এই সংস্থা মহিলাদের জন্য সম্পূর্ণ তৈরি করা পোশাক বিক্রি শুরু করে। পরের বছর তা চালু হয় পুরুষের জন্যও। এখন সারা বিশ্বে এই সংস্থার ৩১৮টি DOS, ৮৮টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tod’s SpA-র পণ্য ভারতে বিক্রি করবে Reliance, দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি চুক্তিতে স্বাক্ষর
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement